1 Answers
প্লাসেন্টা প্রিভিয়া বা লো লায়িং প্লাসেন্টা হলে আপনাকে রক্ত দিতে হতে পারে কারণ প্রচুর রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে। এটা শুধুমাত্র গর্ভধারণের সময়ই নয়, এমনকি প্রসবের সময় ও প্রসবের পরেও হতে পারে।
এর কারণ হোল- যখন সি-সেকশন করা হয় তখন বাচ্চার সাথে সাথে প্লাসেন্টা ও বের করে ফেলা হয় এবং মাকে Pitocin দেয়া হয় যা জরায়ুকে সঙ্কুচিত করে এবং প্লাসেন্টার স্থানে রক্ত বন্ধ করতে সাহায্য করে। কিন্তু প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে থাকে যা জরায়ুর উপরের অংশের মত অতোটা সঙ্কুচিত হয়না। যার ফলে রক্তক্ষরণ বন্ধ হয়না।
প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে প্লাসেন্টা জরায়ুর অনেক ভেতরে গাঁথা থাকতে পারে যা খুব সহজে প্রসবের সময় বের করা যায়না। এর ফলে ওই স্থান থেকে অনেক রক্তখরন হয় এবং বেশ কয়েকবার রক্ত দেয়ার প্রয়োজন পরতে পারে। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমনকি রক্তপাত বন্ধের জন্য hysterectomy করার প্রয়োজন হতে পারে।
এছাড়াও এসব ক্ষেত্রে প্রি-ম্যাচিউর বাচ্চার অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে যেমন- শ্বাসকষ্ট বা ওজন কম হওয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy