1 Answers

এমন কোন ঘরোয়া পদ্ধতি নেই যেগুলোকে একই সাথে কার্যকর বা নিরাপদ বলা যায়। নিম্নে তেমনই কিছু উপায় সম্পর্কে বলা হল যেগুলো সম্পর্কে প্রায়শই শোনা যায়ঃ  

যৌন মিলনঃ বীর্যের মধ্যে প্রোস্টাগ্লান্ডিস থাকে এবং অর্গাজম হয়ত আপনার প্রসব জনিত সংকোচনকে ত্বরান্বিত করতে পারে। কিছু গবেষণায় উঠে এসেছে যে এই সময়ে যৌন মিলন করলে আপনার হয়ত ইনডিউসিং লেবার পদ্ধতি গ্রহণ নাও করতে হতে পারে। তবে অন্যান্য গবেষণায় এসেছে যে, যৌন মিলন প্রসব জনিত সংকোচনের উপর কোন প্রকার প্রভাবই ফেলে না।

নিপল স্টিমুলেশনঃ নিপলের মাধ্যমে উত্তেজিত হলে শরীর থেকে অক্সিটসিন নিঃসৃত হয় এবং এটা প্রসব শুরু হওয়ার জন্য বেশ উপকারী ভূমিকা পালন করতে পারে। এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষিক হলেও এর উপকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আরো গবেষণার প্রয়োজন রয়েছে।

আর যেহেতু এর মাধ্যমে জরায়ুর অতিরিক্ত উত্তেজিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আপনার শিশুর উপর চাপ সৃষ্টি হতে পারে তাই বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে ছাড়া এই পদ্ধতি গ্রহণ করা তেমন একটা নিরাপদ নয়।

ক্যাস্টল অয়েলঃ ক্যাস্টর অয়েল একটি শক্তিশালী রোচক ঔষধ বা জোলাপ। যদিও আপনার পরিপাকতন্ত্রকে উত্তেজিত করার কারণেও প্রসব জনিত সংকোচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই পদ্ধতি ইনডিউসিং লেবারের ক্ষেত্রে সাহায্য করে এমন কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই। এছাড়া এর প্রভাব আপনাকে বেশ অস্বস্তির মধ্যে ফেলতে পারে, এমনকি এর কারণে আপনাকে ডায়রিয়া এবং পানি শুন্যতাও হতে পারে।

ভেষজ প্রতিকারঃ বেশ কিছু ধরনের ভেষজ রয়েছে যেগুলো প্রসবের সময়কে ত্বরান্বিত করতে পারে তবে সবগুলো যে নিরাপদ এবং কার্যকরী এই বিষয়ে তেমন কোন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় নি।

এরমধ্যে কিছু ভেষজ আছে যেটা বেশ ঝুঁকিপূর্ণ, কেননা এগুলো আপনার জরায়ুকে উত্তেজিত করে তুলতে পারে। এছাড়া অন্যান্য আরো বেশ কিছু কারণে কোন কোন ভেষজ আপনার শিশুর স্বাস্থ্যের জন্য অনিরাপদ এবং বেশ খানিকটা বিপদ জনকও বটে।

1926 views