1 Answers
কিছু ডাক্তার, ধাত্রী ও গর্ভবতী নারীও এটা বলে এসেছেন যে, গর্ভাবস্থার শেষ দিকে সহবাস প্রসব বেদনা তরান্বিত করে। তাদের এই বক্তব্যের পেছনের যুক্তি হিসেবে উঠে এসেছে বীর্যে বিদ্যমান একধরনের হরমোনের কথা। এছাড়া অর্গাজমের (কামোত্তেজনা)সময়কালীন তলপেটে যে টান পড়ে তার ফলে সারভিক্স-এ(গলদেশ) অনুরনন হয়। কিন্তু গবেষনায় এমন কোন কার্যকর সম্পর্ক খুজে পাওয়া যায় নি।
প্রকৃতপক্ষে বিভিন্ন গবেষনায় দেখা গেছে গর্ভাবস্থার শেষ সপ্তাহে সহবাস না করা গর্ভবতীর তুলনায় সহবাস করা গর্ভবতীর প্রসব বেদনা দেরিতে উঠে। তবে এই গবেষনা এটা বুঝাচ্ছে না যে সহবাস প্রসব বেদনাকে বিলম্বিত করে বরং এই দুয়ের মাঝে কোন সম্পর্ক না থাকার কথাই গবেষকরা দৃঢতার সাথে ব্যক্ত করেছেন।
যেসব মহিলার গর্ভাবস্থায় কোন জটিলতা নেই এবং যাদের স্বাস্থ্য ভাল, পানি ভাঙার আগ পর্যন্ত গর্ভাবস্থায় সহবাসে তাদের কোন সমস্যা নেই। তবে এর ফলে এমনটা আশা করবেন না যে, এ সময় সহবাসের ফলে মুহুর্তেই আপনার প্রসব বেদনা উঠে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy