1 Answers
নারীদের যত ধরনের ক্যানসার হয়, জরায়ুমুখ তার অন্যতম। তবে বেশির ভাগ ক্ষেত্রে এটি প্রতিরোধযোগ্য। এ ক্যানসার প্রতিরোধে আছে অত্যন্ত কার্যকর টিকা এবং এটি ক্যানসার-পূর্ব অবস্থায় শনাক্তকরণ ও চিকিৎসা করা সম্ভব।
হিউম্যান পেপিলোমা ভাইরাস এ ক্যানসারের জন্য দায়ী। সাধারণত ৩৫ থেকে ৫৫ বছর বয়সী নারীরা এ রোগে বেশি আক্রান্ত হন।
24 views
Answered