9 views

1 Answers

বেশির ভাগ ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় উপসর্গ থাকে না। অনেক সময় শরীরে অনেকটা ছড়িয়ে যাওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। যেমন,

  • যৌনমিলনের পর যোনিপথে রক্তপাত।
  • অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তপাত, দুই মাসিকের মধ্যে রক্তপাত। অতিরিক্ত সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব বা চাল ধোয়া পানির মতো স্রাব অথবা কোনো সময় রক্তমিশ্রিত স্রাব যাওয়া।
  • মেনোপজের পর আবার রক্তপাত। তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, কাশি, কাশির সঙ্গে রক্ত যাওয়া ইত্যাদি উপসর্গও থাকতে পারে।



9 views