যৌন অক্ষমতা থাকাবস্থায় বিবাহ করা বৈধ হবে কি

যৌন অক্ষমতা থাকাবস্থায় বিবাহ করা বৈধ হবে কি

প্রশ্ন: 

আসসালামু আলাইকুম, আমি খুব অসহায় হয়ে প্রশ্ন করছি। আমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার একটি মেয়ের সাথে সম্পর্ক হয়। আমাদের পরিবারকে সাথে নিয়ে বিয়ে করার ইচ্ছা আছে। তবে আমি আমার শারীরিক সক্ষমতা নিয়ে খুবই চিন্তিত। আমি স্টাডি করে দেখেছি অকাল বীর্যপাতের মেডিকেলের ভাষায় প্রিম্যাচিউর ইজাকুলেশনে এর সমস্যা হয়তো আছে। এমতাবস্থায় আমার কি বিয়ে করা ঠিক হবে? আমি ইসলামের আইন অনুযায়ী কী করতে পারি? এমতাবস্থায় আমার কী করা উচিত?–প্লিজ নাম প্রকাশ করবেন না। 


জবাব: 

وعليكم السلام ورحمة الله وبركاته স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করা স্ত্রী হিসেবে তার অধিকার। এই অধিকার পূরণ করা সক্ষম স্বামীর ওপর ওয়াজিব। কেননা, 

আল্লাহ তাআলা বলেছেন, وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ আর তোমরা স্ত্রীদের সঙ্গে সদাচারণ কর। (সূরা নিসা ১৯) আল মাউসুয়া’তুল ফিকহিয়্যা (৩০/১২৭)-তে এসেছে, 

من حقّ الزّوجة على زوجها أن يقوم بإعفافها ، وذلك بأن يطأها ، وقد ذهب جمهور الفقهاء – الحنفيّة والمالكيّة والحنابلة – إلى أنّه يجب على الزّوج أن يطأ زوجته ‘স্বামীর ওপর স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম হল, স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গমের মাধ্যমে তার পবিত্র জীবন যাপনের প্রতি যত্নশীল হবে। হানাফি, মালেকি ও হাম্বলি মাযহাবের অধিকাংশ ফকিহর মতে স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া স্বামীর জন্য ওয়াজিব।’ সুতরাং যদি কারো আশঙ্কা হয় যে, সে স্ত্রীর উক্ত অধিকার আদায় করতে পারবে না তাহলে তার জন্য বিয়ে করা জায়েয নেই। (আহকামুল উসরাতি ফিল ইসলাম ৫৮৮)


 والله أعلم بالصواب 

উত্তর দিয়েছেন :শায়েখ উমায়ের কোব্বাদী

201 views

Related Questions

শিশু বিবাহ?
1 Answers 58 Views

Next steps