1 Answers
প্রাক্তনকে ভুলে যেতে
সম্পর্কে ব্যর্থ হয়ে যাওয়ার পর অনেকেই অস্থির হয়ে যায় অন্য কোথাও শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য। আমরা ভুলে যাই এসব আমাদের তাৎক্ষণিক স্বস্তিবোধ করালেও একেবারে শান্তি এনে দিবে না। মনে রাখবেন, যৌন মিলন আপনার মানসিক সমস্যার সমাধান নয়।
যখন রেগে আছেন
বিশেষজ্ঞদের মতে, আপনি যখন রেগে আছেন তখন তা নিয়ন্ত্রণ করার জন্য যৌন মিলনে লিপ্ত হবেন না। অনেক দম্পতিদের মধ্যে দেখা যায় ঝগড়াঝাঁটি কাটানোর জন্য যৌন মিলন শুরু করে দেয়। এতে সমস্যা সমধান না হয়ে আরও বাড়তে পারে। কারণ যখন আপনি রেগে আছেন তখন আপনি কি করছেন তা সম্পর্কে সচেতন নাও হতে পারেন।
কোনো প্রকার চাপে
আপনি হয়তো বন্ধুমহলে একমাত্র কুমারী। তাই বলে কুমারী উপাধিসরানো জন্য আপনি এমন কারোর সাথে যৌন মিলনে লিপ্ত হবেন না, যার সাথে আপনার কোনো প্রকার যৌন সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যই ছিলো না।
কাউকে খুশির করার জন্য
অনেকেই স্বীকার করবে না, কিন্তু অনেকেই তার সঙ্গীকের সুখী রাখার জন্য যৌন সম্পর্ক করে। এমনকি যখন আমরা আমাদের সঙ্গী থেকে আবেগগতভাবে বিচ্ছিন্ন হয়ে যাই, তখনও আমরা শারীরিক সম্পর্ক চালিয়ে যাই। কারণ আমরা আশা করি যে এটি কোনোভাবে ভাঙা বন্ধনকে সংশোধন করবে। একটি ভাঙা সম্পর্ক নিরাময় করার জন্য যৌনতাকে ব্যবহার করবেন না। এর পরিবর্তে প্রকৃত সমস্যা সমাধান করা উচিত।
পেশাদারী লাভের আশা
এটি একটি বিতর্কিত বিষয় কিন্তু অধিকাংশই পেশাদার সিঁড়ি আরোহন করার জন্য সরঞ্জাম হিসাবে যৌনতা ব্যবহার করেন। আপনি যদি পেশাদার ঝামেলায় আটকে থাকেন, তবে এটি থেকে বেরিয়ে আসার জন্য আপনার কর্ম দক্ষতা ব্যবহার করুন। আপনি যদি পেশাদার লাভের জন্য যৌনতা ব্যবহার করেন, তবে আপনার নিজের কর্মজীবনের ঝুঁকিও বাড়ায়।
ইমেজ তৈরি করতে
বিশ্বাস করুন বা না-ই করুন, অনেকেই যৌন মিলনে লিপ্ত হয়ে থাকেন নিজের আলাদা ইমেজ তৈরি করার জন্য। তারা শুধুই বন্ধু বা বিপরীত লিঙ্গের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এসব কাজ করে থাকে। কিন্তু এমন পদ্ধতি ভবিষ্যতে হতাশা এবং অপরাধবোধের কারণ হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy