2 Answers

আগুন মানে

আগুন, (কাব্যে) আগুনি [ āguna, (kābyē) āguni ] বি. ১. আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; ২. (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); ৩. দুর্ভাগ্য (কপাল আগুন); ৪. মূল্যবৃদ্ধি (বাজার আগুন)।;[প্রাকৃ. আগণি < সং. অগ্নি]।;আগুন করা–ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা।;আগুন ধরা, আগুন লাগা–ক্রি. বি. ১. আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); ২. বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)।;আগুন লাগানো–ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া।;আগুন পোহানো–ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা।;আগুন হওয়া–বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া।;ছাইচাপা আগুন–বি. ১. যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; ২. যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে।;

22 views

যেকোন কাজ বা আপনার দৈনন্দিন কাজকর্ম সাবধানে করবেন। অসাবধানতাবশত ভুল হয়ে যেতে পারে।

22 views