1 Answers
রূপক মানে
রূপক [ rūpaka ] বি. ১. উপমান ও উপমেয়ের অভেদ কল্পনামূলক অর্থালংকারবিশেষ; ২. যে দৃশ্যকাব্যে বা বর্ণনায় একজনের উপর অন্য কারও রূপের বা প্রকৃতির আরোপ হয়; ৩. নাটক; ৪. (বিরল) রৌপ্যমুদ্রা।;[সং. √ রূপ + ণিচ্ + অক]।;[রুপক্] (বিশেষ্য) ১ যে অর্থালঙ্কারে উপমান ও উপমেয়ের অভেদ কল্পনা করা হয়; যথা-মুখচন্দ্র (বেলাল হতে তাই মোয়াজ্জিন শুধু প্রথা নয়- একাধারে সত্য ও রূপক হয়ে আছে-নছরু)। ২ যেসব কাব্য বা নাটকে কোনো তত্ত্বকে রূপ দেওয়া হয়। {(তৎসম বা সংস্কৃত) রূপ+ক(কন্)};
4 views
Answered