11 views

1 Answers

রূপ মানে

রূপ [ rūpa ] বি. ১. মূর্তি, শরীর (‘অরূপের রূপ দিক’: রবীন্দ্র); ২. আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ); ৩. সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ); ৪. প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ); ৫. বর্ণ, রং (‘কাল রূপ ছাড়া আন রূপ দেখব না’); ৬. (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ); ৭. (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়।;☐ বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)।;[সং. √ রূপ্ + অ]।;রূপকার বি. ১. রূপদাতা; ২. শিল্পী; ৩. যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার।;রূপচর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা।;রূপজ বিণ. রূপজনিত।;রূপদক্ষ বিণ. ১. রূপধারণে দক্ষ; ২. রূপদানে বা রূপায়িত করতে দক্ষ শিল্পী, artist.;রূপধারণ বি. ১. মূর্তিপরিগ্রহ; ২. (প্রধানত অভিনয়ের বা ছদ্মবেশের) পোশাক পরিধান।;রূপধারী (-রিন্) বিণ. রূপধারণ করছে এমন।;রূপবান (-বত্), (বাং.) রূপবন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন।;স্ত্রী. রূপবতী।;রূপভেদ বি. ভিন্ন প্রকার অন্য রূপ বা রকম।;রূপমাধুরী বি. সৌন্দর্যের কমনীয়তা।;রূপমোহ বি. সৌন্দর্যের প্রতি অন্ধ আকর্ষণ; রূপবিহ্বলতা।;রূপসজ্জা বি. ১. সাজগোজ; ২. অভিনয়াদির জন্য সাজসজ্জা।;রূপের ডালি প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী।;রূপের ধুচুনি (ব্যঙ্গে) অত্যন্ত কুরূপ।;[রুপ্‌] (বিশেষ্য) ১ আকৃতি; মূর্তি; শরীর (অরূপেরে রূপ দিক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সৌন্দর্য; শোভা; খুবসুরতি (রূপ যেন ফেটে পড়ছে)। ৩ স্বাভাবিক সৌন্দর্য। ৪ বেশভূষা; চেহারা (পথে পথে ঘুরে যা রূপ হয়েছে)। ৫ ধরণ; প্রকার; রকম (এরূপ ঘটনা)। ৬ বর্ণ; রং। ৭ স্বরূপ; স্বভাব (স্নেহরূপ বন্ধন)। ৮ (ব্যাকরণ) বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু (শব্দরূপ)। ৯ (দর্শন শাস্ত্র) নেত্রগ্রাহ্য বা প্রত্যক্ষ বিষয়। রূপওয়ালি (বিশেষ্য) সুন্দরী; রূপসী; খুবসুরত (ধেয়ানলোক হতে গো যেন রূপ ধরে এলো রূপওয়ালী-কাজী নজরুল ইসলাম)। রূপ করা (ক্রিয়া) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তি যোগ করা। রূপকার (বিশেষ্য) ১ রূপদাতা। ২ শিল্পী। ৩ অভিনয়ে যে ব্যক্তি অভিনেতাদের পোশাক পরায়; সজ্জাকর। রূপকারী (বিশেষ্য) শিল্পী; রূপদাতা; অভিনেতা (রূপের বাইরের সঙ্গে মিলছে রূপকারী কাজ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। রূপচাঁদ (বিশেষ্য) ১ রুপার টাকা (সঙ্গে সঙ্গে রূপচাঁদ বাবাজীকে হাজির করলেন-মীর মশাররফ হোসেন)। ২ অর্থ; ধন; টাকা-পয়সা। রূপজ (বিশেষণ) ১ রূপজনিত; রূপজাত। ২ সৌন্দর্যের আকর্ষণ থেকে (রূপজ মোহ)। রূপজীবা, রূপজীবী, রূপোপজীবী (বিশেষ্য) বেশ্যা; গণিকা। রূপদক্ষ (বিশেষণ) ১ বেশ ধারণে দক্ষ বা নিপুণ। ২ রূপ সৃষ্টিতে বা রূপদানে পারদর্শী এমন; ‍artist। রূপধারী (-রিন্‌) (বিশেষণ) রূপ ধারণ করেছে এমন। রূপবান, রূপবন্ত (বিশেষণ) সুন্দর; মনোহর। রূপবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রূপমঞ্জরি (বিশেষ্য) রূপ আছে এমন (সুদর্শন কুজা রূপমঞ্জরী বাসক-সৈয়দ আলাওল)। ২ সৌন্দর্যের নবীনতা। রূপমা (বিশেষণ) রূপ বা সৌন্দর্য দ্বারা সমৃদ্ধ। রূপমাধুরী (বিশেষ্য) সৌন্দর্যের মাধুর্য বা কোমলতা বা কমনীয়তা। রূপশালি, রূপশালী (বিশেষ্য) এক প্রকার ধান (রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি-সত্যেন্দ্রনাথ দত্ত)। রূপের জালি (বিশেষ্য) প্রচুর সৌন্দর্য বা রূপের আধার। রূপের ধুচুনি (ব্যঙ্গার্থ) অত্যন্ত সুন্দর বা মনোহর অর্থাৎ কুরূপ। রূপের মোহ, রূপেরমোহ (বিশেষ্য) ১ সৌন্দর্যের প্রতি মুগ্ধতা বা অন্ধ আকর্ষণ। ২ রূপ- বিহ্বলতা; রূপ-বিবশতা। {(তৎসম বা সংস্কৃত) √রূপ্‌+অ(অচ্‌)};

11 views