1 Answers
হাফ মানে
[হাফ্] (বিশেষণ) ১ অর্ধ; অর্ধেক (হাফ হাতা)। ২ খাটো; অল্প হ্রস্ব (হাফ প্যান্ট)।হাফ-আখড়াই (বিশেষ্য) ১ আখড়াই অপেক্ষা অল্প সময় স্থায়ী সঙ্গীত-সভাবিশেষ। ২ বাংলার প্রাচীন সঙ্গীতের বৈঠকবিশেষ। হাফ-টাইম (বিশেষ্য) বিরতি; অর্ধেক সময়(হাফ টাইমের পর খেলাটা যদি দেখতেন-সৈয়দ মুজতবা আলী)। হাফটিকিট (বিশেষ্য) অল্পবয়স্ক যাত্রী বা দর্শকের জন্য অর্ধেক বা অপেক্ষাকৃত কম মাশুলে ক্রয়যোগ্য টিকিট। হাফডে, হাফ-হলিডে (বিশেষ্য) কর্মস্থানে বা বিদ্যালয়ে একবেলা ছুটি। {(ইংরেজি) Half};
29 views
Answered