1 Answers

নাওয়া, নাহা, নাওন মানে

[নাওয়া, নাহা, নায়োন্‌] (ক্রিয়া) স্নান করা; গোসল করা; অবগাহন করা (আমার তখনও নাওয়া হয় নাই-আবুল মনসুর আহমদ; নাওনের কালে জড়ায়ে সে ধরে-মহীউদ্দিন)। □ (বিশেষ্য) স্নান। □ (বিশেষণ) স্নাত। নাওয়ানো (ক্রিয়া) স্নান বা অবগাহন করানো; গোসল করানো (দেশশুদ্ধ লোকের মাঝে গঙ্গা ঘাটে নাওয়ানো-হেম)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। নেয়ে ওঠা (ক্রিয়া) ১ স্নান করে ওঠা। ২ ঘর্মাক্তকলেবর হওয়া। ৩ (আলঙ্কারিক) কোনো কাজের দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) স্নান>; (তুলনীয়) (ব্রজবুলি) সিনান};

6 views