1 Answers

কপাল মানে

কপাল [ kapāla ] বি. ১. মাথার খুলি, করোটি; ২. ললাটস্হল; ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead; ৩. ভাগ্য, অদৃষ্ট; ৪. কলসির অর্ধাংশ, খাপরা।;[সং. ক + √ পালি + অ]।;কপালক্রমে–ক্রি-বিণ. ভাগ্যক্রমে, ভাগ্যগুণে; হঠাত্।;কপাল চাপড়ানো–ক্রি. বি. হা-হুতাশ করা, আফশোস করা।;কপালজোর–বি. ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা।;কপাল ঠুকে কাজে নামা–ক্রি. বি. ফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা।;কপাল ঠোকা–ক্রি. বি. ১. মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া; ২. যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা।;কপালপোড়া–বিণ. হতভাগ্য।;কপাল ফেরা–ক্রি. বি. ভাগ্যের উন্নতি হওয়া।;কপাল ভাঙা–ক্রি. বি. ভাগ্যহত হওয়া।;কপালভৃত্, কপালমালী–বি. (নরমুণ্ডধারী) শিব।;কপালের ফের–বি. ভাগ্যের বিড়ম্বনা।;কপালের লেখা–বি. ভাগ্যলিপি, ভবিতব্য।;[কপাল্‌] (বিশেষ্য) ১ ললাটদেশ। ২ করোটি; মাথার খুলি (নর-কপাল)। ৩ ভাগ্য; অদৃষ্ট; বিধিলিপি; ললাটলিখন (কপাল যদি আমার ফিরে যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ দুরদৃষ্ট; দুর্ভাগ্য (হা-অদৃষ্ট, হায়রে আমার কপাল-যতীন্দ্রনাথ সেনগুপ্ত)। ৫ কলসের খাপরা; খোলা; কর্পর। ৬ ভিক্ষাপাত্র; টুকনি। কপালক্রমে (ক্রিয়া-বিশেষ্য) ভাগ্যক্রমে; ভাগ্যবশত; অদৃষ্টের আনুকূল্যবশত; সৌভাগ্যগুণে। কপালগুণে (ক্রিয়াবিশেষণ) ১ সৌভাগ্যবশত; ভাগ্যের জোরে। ২ দুর্ভাগ্যবশত; ভাগ্যের দোষে। কপাল চাপড়ানো (ক্রিয়া) ১ শোকবশত শিরে করাঘাত করা; ভাগ্যকে দোষারোপ করে দুঃখ প্রকাশ করা। ২ হায় হায় করা; আফসোস করা। কপাল জোর (বিশেষ্য) অদৃষ্ট বল; প্রবল সৌভাগ্য (কপাল জোরে এ যাত্রা রক্ষে পেলে)। কপাল ঠোকা (ক্রিয়া) ১ হিন্দু প্রথায় প্রণাম করা। ২ মাথা খোঁড়া। ৩ কপাল ঠুকে কাজ আরম্ভ করা; ভাগ্য সম্বন্ধে বৃথা চিন্তা না করে মরিয়া হয়ে কাজে নামা। কপাল পোড়া (বিশেষণ) হতভাগ্য; দুর্ভাগ্য। □ (ক্রিয়া) সৌভাগ্য নষ্ট হওয়া; দুর্ভাগ্যজনক ঘটনা ঘটা। কপাল ফেরা (ক্রিয়া ) ভাগ্যের পরিবর্তন হওয়া; সৌভাগ্যের উদয় হওয়া; অবস্থার উন্নতি হওয়া। কপাল ভাঙা (ক্রিয়া) সৌভাগ্য নষ্ট হওয়া; অবস্থার অবনতি হওয়া; দুর্গতি হওয়া। □ (বিশেষণ) মন্দ অদৃষ্ট; ভাগ্যহত। কপাল মালা (বিশেষ্য) মুণ্ডমালা; নরমুণ্ডের মালা। কপালের খোঁচা, কপালের গেরো, কপালের ফের (বিশেষ্য) দুরদৃষ্ট; মন্দভাগ্য; ভাগ্যদোষ। কপালের লেখা (বিশেষ্য ) বিধিলিপি; ভাগ্যলিপি; ভবিতব্য; অদৃষ্টের লিখন। উঁচু কপাল (বিশেষণ) সৌভাগ্যবান; উন্নত ভাগ্য। ছাই কপাল, ছাই কপালে (বিশেষণ) মন্দ অদৃষ্ট; মন্দভাগ্য; ছাই-চাপা কপাল; পাথর-চাপা কপাল। □ (বিশেষ্য) যার ভাগ্য বরাবর অপ্রসন্ন; যার ভাগ্যে কখনও সুদিন উদয় হয় না; অদৃষ্ট যার প্রতি চিরদিন বিমুখ। পোড় কপাল (বিশেষ্য) ১ মন্দ ভাগ্য; দুর্ভাগ্য। ২ আক্ষেপসূচক উক্তি (ও আমার পোড় কপাল!)। ফাটা কপাল, ভাঙা কপাল (বিশেষ্য) নষ্ট ভাগ্য; খণ্ডিত অদৃষ্ট খণ্ডিত অদৃষ্ট। ফাটা বা ভাঙা কপাল জোড়া লাগা (ক্রিয়া) সৌভাগ্যের পুনরাবির্ভাব হওয়া; নষ্ট ভাগ্য সৌভাগ্যরূপে পরিবর্তিত হওয়া; ভাগ্য চক্রের আবর্তনে সুদিনের পুনরাগমন হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পা+ণিচ্‌+অ(অণ্‌); প্রাকৃতকআল};

4 views