1 Answers

ধাবন মানে

ধাবন [ dhābana ] বি. ১. বেগে ছোটা, ছোটা, দৌড়ানো; ২. ধোয়া, পরিষ্কার করা (দন্তধাবন); ৩. ধেয়ে যাওয়া, তাড়া করা।;[সং. √ ধাব্ + অন]।;[ধাবোন্‌](বিশেষ্য) বেগে বা খুব দ্রুত গমন; ধাওয়া। ২ ধৌতকরণ; পরিষ্কারকরণ; ধোয়া; মজা (দন্ত ধাবন)। ধাবনকুর্দন (বিশেষ্য) দৌড়ঝাঁপ; দৌড়াতে দৌড়াতে খেলা; দৌড়ানো; লাফানো। ধাবমান (বিশেষণ) দৌড়াচ্ছে বা গমন করছে এমন; দ্রুত গমনশীল (ধাবমান অশ্ব)। ধাবাধাবি (বিশেষ্য) দৌড়াদৌড়ি; ছুটাছুটি। ধাবিত (বিশেষণ) দৌড়ায় এমন; ছুটেছে এমন; বেগে গমন করছে এমন। ধাবিতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √ধাব্‌+অন(ল্যুট্‌)};

4 views