1 Answers

সরা ১, শরা মানে

[শরা] (বিশেষ্য) ১ মৃৎপাত্রের ঢাকনি; ক্ষুদ্র মৃৎপাত্র; ছোট বাসন (মালসাতে টিকে-তামাক, সরাতে পান চুন-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ভিক্ষাপাত্র (সরা হাতে নিয়ে ভিক্ষে করে বেড়াতো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ (ব্যঙ্গার্থ) মৃৎপাত্রের ঢাকনির মতো তুচ্ছ বস্তু (ধলা চামড়ার জানোয়ারেরা ধরাকে সরা জ্ঞান করে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ধূপচি (গাছের উপর সরা জ্বালিয়ে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ধরাকে সরা জ্ঞান করা (ক্রিয়া) (আলঙ্কারিক) মৃৎপাত্র বা সরার ন্যায় ক্ষুদ্র ও তুচ্ছ মনে করা। {(তৎসম বা সংস্কৃত) সরাৱ>(প্রাকৃত) সরাঅ>(বাংলা) সরা};

26 views