8 views

2 Answers

নব ১ মানে

[নবো] (বিশেষণ) ১ নবীন; নতুন; new (নবমেঘ)। ২ সদ্য উৎপন্ন (নবাঙ্কুর)। ৩ তাজা; টাটকা। নবকলিকা, নবকোরক, নবমুকুল (বিশেষ্য) নতুন কুঁড়ি। নবকার্তিক (বিশেষ্য) ১ নবজাত কার্তিকের মতো সুন্দর। ২ (ব্যঙ্গার্থ) অতি কৃষ্ণকায় কুৎসিত ব্যক্তি। ৩ (আলঙ্কারিক) নাগর। নবকুমার (বিশেষ্য) নবজাত শিশু। নবজন্ম (বিশেষ্য) রোগমুক্তিজাত বা নতুন চেতনাজাত; নতুন জীবনানন্দবোধ। নবজলধরশ্যাম (বিশেষণ) নতুন মেঘের মত উজ্জ্বল কৃষ্ণ বা নীলবর্ণ। নবজাত (বিশেষণ) সদ্যপ্রসূত বা উৎপন্ন; new-born। নবজাতক (বিশেষ্য) সদ্যোজাত শিমু (নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার-সুকান্ত ভট্টাচার্য)। নবজীবন (বিশেষ্য) ১ নতুন জীবন। ২ রোগভোগের বা জীবনসম্বন্ধে নতুন উপলব্ধির উন্নত অবস্থা (নবজীবন লাভ)। □ (বিশেষণ) নতুন চেতনাজাত উদ্দীপনা ও উদ্যম। নবজ্বর (বিশেষ্য) তরুণ জ্বর; জ্বরের প্রথম অবস্থা। নবডঙ্কা, লবডঙ্কা (বিশেষ্য) ফাঁকি; শূন্য (ক্রিয়াকাণ্ড নাই প্রাপ্তির দফা নবডঙ্কা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। □ (অব্যয়) (আলঙ্কারিক) অবজ্ঞা তুচ্ছতা প্রভৃতিসূচক; ঘোড়ার ডিম; কাঁচকলা। নবদ্বীপ (বিশেষ্য) ১ নতুন দ্বীপ। ২ নদীয়া-পশ্চিমবঙ্গের জেলাবিশেষ। নবনীপ (বিশেষ্য) সদ্য প্রস্ফুটিত কদমফুল (মেখলাতে দুলিয়ে দিত নবনীপের মালা-রবীন্দ্রনাথ ঠাকুর)। নবপ্রাশন (বিশেষ্য) ১ হিন্দু সমাজের প্রচলিত অন্নপ্রাশন; ছেলে-মেয়ের প্রথম অন্নগ্রহণ উৎসব। ২ নবান্নভোজন। নববর্ষ (বিশেষ্য) ১ নতুন বৎসর; new year। ২ বৎসরারম্ভ। নববসন্ত (বিশেষ্য) বসন্ত ঋতুর সূচনা; বসন্তাগম। নববিধান (বিশেষ্য) নতুন বিধি-ব্যবস্থা। ২ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের প্রবর্তিত ধর্মমত-জগতের সকল ধর্মপ্রবর্তকের ধর্মসাধনার প্রতি শ্রদ্ধা ও আনন্দপ্রকাশ এই মতের বৈশিষ্ট্য। নবযৌবন (বিশেষ্য) নবীন তারুণ্য; যৌবন সঞ্চার; নবলব্ধ যৌবন; নওজোয়ানি। নবযৌবনা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) নতুন যুবতী; তরুণী; সদ্য যৌবনপ্রাপ্ত নারী (ঘন গৌরবে নবযৌবনা বরষা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √নু+অ(অপ্‌)};

8 views

নব ২ মানে

[নবো] (বিশেষ্য) নয় সংখ্যা; ৯। □ (বিশেষণ) নয় সংখ্যক। নবগুণ, নবলক্ষণ (বিশেষ্য) ১ ব্রাহ্মণ বা কুলীনের নয় প্রকারের গুণ বা কুললক্ষণ-আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা বৃত্তি তপ দান-এ নয়টি গুণ। □ (বিশেষণ) নয় প্রকার বিশেষ চিহ্ন। নব-গ্রহ (বিশেষ্য) সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, ও কেতু-পুরাণোক্ত এই নয়টি গ্রহ। নবদ্বার, নবছিদ্র (বিশেষ্য) দুই চোখ, দুই কান, দুই নাসারন্ধ্র, মুখ, পায়ু, ও উপস্থ-দেহের এই নব বা নয়টি ছিদ্র (ভব সংসার ভিতরে ভব ভবানী বিহরে ভুতময় দেহ নবদ্বার গেহ নরনারী কলেবরে-ভারতচন্দ্র রায়গুণাকর)। নবধা (অব্যয়), (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) ১ নয় প্রকার, নয় প্রকারে। ২ নয় দিকে। ৩ নয় খণ্ডে। ৪ নয়বার; নয়বারে। নবধাতু (বিশেষ্য) সোনা, রুপা, তামা, রাং, কাঁসা, পিতল, সিসা, লোহা, ইস্পাত বা চুম্বক-এই নয় প্রকার ধাতু। নবপত্রিকা (বিশেষ্য) নূতন পাতা; হিন্দুমতে কলা, কচু, ধান, হলুদ, ডালিম, বেল, অশোক, জয়ন্তী, ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে প্রস্তুত স্ত্রীমূর্তি বিশেষ। কলাবৌ। নবপ্রস্থান (বিশেষ্য) বৌদ্ধদের নয়টি প্রধান সিদ্ধান্ত-বিশ্ব অনাদি ও ঈশ্বরশূন্য, জগৎ অসত্য, বুদ্ধই তত্ত্ব লাভের উপায়, বেদ মানুষের রচিত প্রভৃতি মত। নবরত্ন (বিশেষ্য) ১ মুক্তা, মাণিক্য, বৈদূর্য, গোমেদ, বজ্র, বিদ্রুম, পদ্মরাগ, মরকত, ও নীলকান্ত-এই নয় প্রকার উৎকৃষ্ট রত্ন। ২ রাজা বিক্রমাদিত্যের নয়জন শ্রেষ্ঠ সভাসদ-ধন্বন্তরি, ক্ষপণক, অমরসিংহ, শঙ্কু, বেতালভট্ট, ঘটকর্পর, কালিদাস, বরাহমিহির, ও বররুচি। নবরত্ন সভা (বিশেষ্য) রাজা বিক্রমাদিত্যের বা সম্রাট আকবরের নয়জন গুণী সদস্য সমন্বয়ে গঠিত পণ্ডিতসভা। নবরস (বিশেষ্য) ১ অলঙ্কারশাস্ত্র বর্ণিত কাব্যে প্রচলিত ৯ প্রকার রস যথা-আদি বা শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, ও শান্ত। ২ নতুন রস। নবরাত্রি (বিশেষ্য) আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয়টি তিথিতে কৃত্য হিন্দুদের একটি ব্রত। নবশাক, নবশাখ, নবশায়ক (বিশেষ্য) তিলি, মালাকার, তাঁতি, সদ্‌গোপ, নাপিত, বারুই, কামার, কুমার, গন্ধবণিক-হিন্দু সমাজের এই নয়টি জাত। {(তৎসম বা সংস্কৃত) নবন্‌>};

8 views