16 views

3 Answers

সরা ২ মানে

[শরা] (বিশেষ্য) ঝরনা; উৎস (রবি শশী দুই সরা হেন তত্ত্ব জানি! তাহাতে জানহ ভাই মৃত্যু নিসানি-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) √সৃ>};

16 views

সরা ৩ মানে

[শরা] (ক্রিয়া) ১ স্থান বদলানো; পথ ছাড়া (সরে যাওয়া)। ২ নির্গত বা অপসারিত হওয়া (গঙ্গার ধারায় কোথাও চড়া পড়লো না তবেই ধারা সরতে পেলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ মরা; মারা যাওয়া (দুনিয়া থেকে সরা)। ৪ স্ফুরিত হওয়া; বাহির হওয়া (কথা সরা)। ৫ ইচ্ছা করা (কাজ করতে মন সরে না)। ৬ পলায়ন করা (সময় থাকতে সরে পড়া)। ৭ অগ্রসর হওয়া (পা না সরা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। সরানো (ক্রিয়া) ১ সরিয়ে ফেলা; স্থানান্তরিত করা। ২ (ব্যঙ্গার্থ) চুরি বা অপহরণ করা (টাকা সরানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √সৃ+(বাংলা) আ};

16 views

সরা ৪ মানে

[শরা] (বিশেষ্য) ১ শরিয়তের আইন-কানুন (মুসলমানদিগের সরা অনুসারে, মোকদ্দমার নিষ্পত্তি করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। ২ আদেশ-নির্দেশ (উৎপত্তি প্রলয় হেতু সেহি মোহম্মদ। কদাচ তাহার সরা না করিবা রদ-হেয়াত মাহমুদ)। {(আরবি) শরা};

16 views