1 Answers
সং, সঙ মানে
[শঙ্] (বিশেষ্য) ১ নটের মতো অন্যের কর্ম-আচরণে অসঙ্গতি প্রদর্শনের জন্যে ব্যঙ্গ-বিদ্রূপকারী অভিনেতাকে সং বলা হয়। ২ কৌতুককর বেশধারী। ৩ কৌতুককারী; বিদূষক; ভাঁড়; অদ্ভুত পোশাকধারী; হাস্য কৌতুককারী অভিনেতা (যাত্রার সং)। সং করা (ক্রিয়া) উপহাসাস্পদ করা; সং সাজানো। সং সাজা (ক্রিয়া) অদ্ভুত পোশাক পরা। {(বাংলা) স্ব+অঙ্গ>সঙ};
7 views
Answered