1 Answers

তথ্য মানে

তথ্য [ tathya ] বি. ১. যাথার্থ্য, জ্ঞাতব্য বিষয়, আসল কথা, ঠিক খবর (তথ্যানুসন্ধান); ২. সত্য, fact (বৈজ্ঞানিক তথ্য)।;☐ বিণ. যথার্থ, প্রমাণিত, অবিসংবাদী (তথ্যবচন)।;[সং. তথা + য]।;তথ্যচিত্র বি. বাস্তব ঘটনার বিবরণসংবলিত চলচ্চিত্র, documentary film.;তথ্যপঞ্জি বি. তথ্যের তালিকা।;তথ্যবাহী (-হিন্) বিণ. জ্ঞাতব্য বিষয়পূর্ণ, যাতে তথ্য আছে এমন।;তথ্যভাষী, (-ষিন্), তথ্যবাদী (-দিন্) বিণ. সত্যবাদী।;তথ্যানুসন্ধান বি. পরীক্ষা বা তদন্তের দ্বারা প্রকৃত তথ্য বা ঘটনা জানার চেষ্টা।;তথ্যানুসন্ধায়ী (-য়িন্) বিণ. প্রকৃত সত্য অনুসন্ধানকারী।;তথ্যাভিজ্ঞ বিণ. প্রকৃত ব্যাপারের জ্ঞানসম্পন্ন।;[তোত্‌থো] (বিশেষ্য) ১ যথার্থতা; সত্যতা; প্রকৃত অবস্থা বা ব্যাপার; ঠিক সংবাদ (তথ্যানুসন্ধান)। ২ তত্ত্ব; সত্য (বৈজ্ঞানিক তথ্য)। □ (বিশেষণ) যথার্থ; সত্য; অবিসংবাদী (তথ্য বচন)। তথ্যবাহী (-হিন্‌) (বিশেষণ) সঠিক সংবাদ বহনকারী। তথ্যভাষী, তথ্যবাদী (বিশেষণ) সত্যবাদী। {(তৎসম বা সংস্কৃত) তথা+য};

65 views