1 Answers

আহরণ মানে

আহরণ [ āharaņa ] বি. ১. সংগ্রহ; ২. সংকলন; ৩. সঞ্চয়; ৪. উপার্জন; ৫. আয়োজন; ৬. বিবাহাদির উপঢৌকন।[সং. আ + √ হৃ + অন]।আহরক–বিণ. বি. যে আহরণ করে, সংগ্রহকারী, সংকলক।আহরণী–বি. বিভিন্ন রচনাবলি থেকে রচনা সংকলন করে প্রস্তুত গ্রন্হ, anthology.আহরণীয়, আহর্তব্য–বিণ. আহরণযোগ্য।আহর্তা–বিণ. বি. আহরণকারী।[আহোরন্‌, আহরন্‌] (বিশেষ্য) ১ সংগ্রহ। ২ সঞ্চয়করণ। ৩ সঙ্কলন। ৪ উপার্জন। ৫ আয়োজন। ৬ যৌতুক; উপটৌকন। আহরণী (বিশেষ্য) সঙ্কলনী; চয়নিকা। আহরণীয়, আহর্তব্য (বিশেষণ) সংগ্রহ বা আহরণের যোগ্য। আহর্তা (বিশেষ্য), (বিশেষণ) সংগ্রাহক; আহরণকারী। {(তৎসম বা সংস্কৃত ) আ+Öহৃ+অন(ল্যুট্)}

6 views