1 Answers
দাব ১ মানে
[দাবো] (বিশেষ্য) ১ অরণ্য; বন (দাবানল)। ২ বনাগ্নি। ৩ অনল; অগ্নি; তাপ; উত্তাপ। দাবদগ্ধ (বিশেষণ) দাবানলে পুড়ে গেছে এমন; দাবানলে দগ্ধীভূত। দাবদাহ (বিশেষ্য) ১ দাবানলের তাপ। ২ প্রবল জ্বালা-যন্ত্রণা। দাব দাহন (বিশেষ্য) উত্তাপ (মধ্যাহ্নের দারুণ দাবদাহের শেষে-এয়াকুব আলী চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √দু+অ(অণ্)};
6 views
Answered