1 Answers
লাগানো মানে
লাগানো [ lāgānō ] ক্রি. বি. 1 সংযুক্ত করা (খামে টিকিট লাগানো, ঘরে আগুন লাগানো); 2 লিপ্ত বা লেপন করা (দেওয়ালে রং লাগানো, ফোঁড়ায় মলম লাগানো); 3 ছোঁয়ানো (গায়ে গা লাগানো); 4 সেবন করা, লাগতে দেওয়া (মাথায় রোদ লাগানো); 5 ভিড়ানো (তীরে নৌকা লাগানো); 6 রোপণ করা (গাছের চারা লাগানো); 7 নিযুক্ত করা (কাজে লাগানো; মনে লাগানো, পিছনে লোক লাগোনো); 8 প্রয়োগ করা (ঘা কতক লাগানো); 9 বাধিয়ে দেওয়া (ঝগড়া লাগিয়ে দিচ্ছে); 10 ব্যয় করা (সময় লাগানো); 11 মনে উত্পাদন করা, বোধ করানো (তাক লাগানো, ভয় লাগানো); 12 গোপনে বিরুদ্ধে বলা, চুকলি কাটা (আমার নামে লাগিয়েছে); 13 বন্ধ করা (দরজাটা লাগিয়ে দাও)।;লাগা দ্র।;লাগানি বি. গোপন নালিশ, চুকলি।;লাগানি-ভাঙানি বি. গোপনে অন্যের নিন্দা করে মন বিগড়ে দেওয়া।;[লাগানো] (ক্রিয়া) ১ নিয়োগ করা (আমার খেয়াল মতো আমি লোক লাগিয়ে ঘর বাঁধলেম-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সংযুক্ত করা (খামে টিকিট লাগাই)। ৩ লেপন করা (দেওয়ালে মাটি লাগাও)। ৪ স্পর্শ করানো (গায়ে বাতাস লাগায়)। ৫ সেবন করা (পিঠে রোদ লাগানো)। ৬ ভিড়ানো; উত্তরণস্থান স্পর্শ করা (নৌকা লাগাস)। ৭ রোপণ করা; পোঁতা (গাছ লাগাতে হয়)। ৮ প্রহার করা; মারা (লাগিয়ে দিলাম দুই ঘা)। ৯ আরম্ভ করানো; বাধানো (মারপিট লেগে গেছে)। ১০ প্রদান বা ব্যয় করা (চিকিৎসা করাতে কত লাগলো)। ১১ মনে সঞ্চার করা (তাক লাগানো, ভয় লাগানো)। ১২ কারো বিরুদ্ধে গোপনে কিছু বলা (নামে লাগানো)। লাগানি (বিশেষ্য) গোপন নালিশ; গোপনে বিরুদ্ধে বলা; কারো অসাক্ষাতে তার বিরুদ্ধে অভিযোগ করা। লাগানি ভাঙানি (বিশেষ্য) গোপনে অন্যের নিন্দা করে মন বিষিয়ে দেওয়া। ঘুম লাগানো (ক্রিয়া) ঘুমানো; নিদ্রা যাওয়া। দম লাগানো (ক্রিয়া) গাঁজা প্রভৃতির ধোঁয়া এক নিশ্বাসে পান করার চেষ্টা। {√লাগ্+আনো; ক্রিয়ারূপ-লাগাই, লাগাও, লাগায়, লাগান, লাগাস; (অসমাপিকা ক্রিয়া)-লাগিয়ে, লাগালে, লাগাতে, লেগে ইত্যাদি};