2 Answers

থাক ১ মানে

[থাক্‌] (বিশেষ্য) ১ শ্রেণি; স্তর; স্তবক (থাকে থাকে সজ্জিত। তের থাক পালঙ্গে মধুমালা নিঝুম ঘুম যায়-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ তাক; দেওয়াল; আলমারি প্রভৃতিতে জিনিসপত্রাদি রাখার জন্য খাঁজবিশেষ (গাঁজার হুকা একবার এ থাকার পাশ মেরে ও থাকে গেল-কালীপ্রসন্ন সিংহ)। থাক কাটা (বিশেষ্য) ১ শ্রেণিতে বা ভাগে বিভক্ত। □ (বিশেষ্য) পৈঠার মতো স্তর বাঁধা। থাকবন্দী (বিশেষণ) ১ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত। ২ স্তরে স্তরে সজ্জিত। {(তৎসম বা সংস্কৃত) স্তবক>};

8 views

থাক ২ মানে

[থাক্‌] (ক্রিয়া) ১ থাকুক (থাক সে কথা তুলে আর কাজ নেই)। ২ অবস্থিতি করুক (সুখে থাক)। থাকন (বিশেষ্য) অবস্থান; স্থিতি। থাকনা (অব্যয়) ১ থাকুক না; রহুক না; তাতে কোনো প্রয়োজন নেই (আহা থাক না, না-হয় না যাবে)। ২ থাকুক (আজ থাক না কাল এটা করবো)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>(প্রাকৃত) থক্ক>};

8 views