1 Answers
তখন মানে
তখন [ takhana ] ক্রি-বিণ. সেইসময়, সে কালে, সে যুগে (তখন তুমি কোথায় ছিলে?) তখন কলকাতায় ঘোড়ায়-টানা ট্রাম চলত)।;☐ সমু. তব্য. ১. তবে, তা হলে (বাপ মরুক, তখন বুঝবে ঠেলা); ২. তাই, সেইজন্য, তার ফলে (তাকে অনেক করে বোঝানো হল, তখন সে বুঝল); ৩. অবশেষে (চোর পালাল, তখন গৃহস্হের ঘটে বুদ্ধি এল)।;☐ বি. সেইসময়, সেই কাল (তখন থেকে এক বছর)।;[সং. তত্ক্ষণ]।;তখনই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্।;তখনকার বিণ. সেইসময়ের (তখনকার ব্যাপারই আলাদা); সে কালের, সে যুগের (তখনকার দিন)।;[তখোন্] (ক্রিয়াবিশেষণ) (অব্যয়) সেই সময়ে বা কালে; সে কালে; সে যুগে (তখন দশ টাকা মন চাল ছিল)। □ (অব্যয়) ১ তবে; তাহলে (বাবা যদি জানতে পারেন তখন বুঝবে ঠেলা)। ২ তাই; সে কারণে; তজ্জন্য (নিমন্ত্রণ পেলাম, তখন গেলাম; বৃষ্টি পড়ল, তখন গাছ জন্মাল)। ৩ সেই সময়ে (তখন থেকে পনের দিন পরে)। তখনই, তখনি (অব্যয়) সেই ক্ষণেই বা মুহূর্তেই; তৎক্ষণাৎ। তখনকার (বিশেষণ) সেই সময়ের; প্রাচীন কালের; সে যুগের। {(তৎসম বা সংস্কৃত) তৎক্ষণ>};