1 Answers
শকুল, সকুল মানে
[শোকুল্] (বিশেষ্য) শোল মাছ; শাল মাছ (কবিরা কণ্টকহীন আম্রে শকুল মীন খরলোণ দিয়া ঘন কাটি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। শকুল-বদরী (বিশেষ্য) শোল মাছ দিয়ে কুলের অম্বল (যদি পাই মিঠা ঘোল সকুল বদরী ঝোল তবে খাই গ্রাসে দুই চারি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √শক্+উর(উরচ্)};
6 views
Answered