1 Answers
গূঢ় মানে
গূঢ় [ gūḍh ] বিণ. ১. গুপ্ত, অপ্রকাশিত, অলক্ষিত (গূঢ় অভিসন্ধি); ২. অজ্ঞাত, দুর্জ্ঞেয়, জটিল (গূঢ়তত্ত্ব); ৩. দূর্গম, দুষ্প্রবেশ্য (গূঢ় রহস্য); ৪. লুক্কায়িত (গূঢ় পথ); ৫. নিভৃত।;[সং. √গুহ্ + ত]।;গূঢ়পাদ বি. ১. কচ্ছপ; ২. সাপ।;গূঢ়পুরুষ বি. গুপ্তচর।;গূঢ়বৃক্ষ বি. করবী গাছ।;গূঢ়মার্গ বি. গুপ্তপথ; সুড়ঙ্গ।;গূঢ়সাক্ষী বি. যে সাক্ষী গোপনে বিরূদ্ধপক্ষের কথা জেনে নেয় বা জেনে নিয়েছে।;[গুঢ়ো] (বিশেষণ) ১ গুপ্ত; লুক্কায়িত; অপ্রকাশিত (গূঢ় অভিসন্ধি)। ২ দুর্জ্ঞেয়; দুর্বোধ্য; জটিল (গূঢ় তত্ত্ব)। ৩ দুষ্প্রবেশ্য; দুর্গম; গহন। ৪ প্রচ্ছন্ন; আচ্ছাদিত; সংবৃত (গূঢ় উপহাস জ্ঞান করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ মর্মগত; আন্তরিক; নিবিড় (তরুলতা গুল্ম কী গূঢ় পুলকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ নির্জন; নির্ভৃত। গূঢ়চারী (বিশেষণ) গোপনচারী, অলক্ষ্য বা প্রচ্ছন্ন গতি এমন (দুর্নমিত, অসংযত, গূঢ়চারী, গহন-গম্ভীর–সত্যেন্দ্রনাথ দত্ত)। গূঢ়পথ (বিশেষ্য) গোপন পথ। গূঢ় পাদ (বিশেষ্য) ১ কচ্ছপ। ২ সর্প। গূঢ় পুরুষ (বিশেষ্য) গুপ্তচর। গূঢ়ফণা (বিশেষ্য) সংবৃত সংগুপ্ত বা সঙ্কুচিত চক্র (পথে পথে গুপ্ত সর্প গূঢ়ফণা-রবীন্দ্রনাথ ঠাকুর)। গূঢ়বৃক্ষ (বিশেষ্য) করবী বৃক্ষ। গূঢ়মায়া (বিশেষণ) বোধাতীত মায়াসম্পন্ন। গূঢ়মার্গ (বিশেষ্য ) গুপ্তপথ; সুড়ঙ্গ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুহ্+ত(ক্ত)};