1 Answers
গৃহ মানে
গৃহ [ gṛha ] বি. ১. কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; ২. বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)।;[সং. √গ্রহ্ + অ]।;গৃহকপোত বি. পোষা পায়রা, পারাবত।;গৃহকর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী।;স্ত্রী. গৃহকর্ত্রী।;গৃহকর্ম, গৃহকার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি।;গৃহকোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)।;গৃহগোধিকা বি. টিকটিকি।;গৃহচ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক।;গৃহচ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন।;গৃহজাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন।;গৃহত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস।;গৃহদাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া।;গৃহদেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি।;গৃহধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য।;গৃহনির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি।;গৃহপতি বি. গৃহস্বামী।;গৃহপালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)।;গৃহপ্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ।;গৃহপ্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান।;গৃহবধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক।;গৃহবন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)।;গৃহবলি-ভুক (-ভুজ্) পায়রা।;গৃহবাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি।;গৃহবাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)।;গৃহবিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি।;গৃহবিবাদ বি. ১. একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; ২. একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই।;গৃহভেদ বি. ১. গৃহবিবাদ; ২. সিঁধ কেটে চুরি।;গৃহভেদী বিণ. ১. পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; ২. (বিরল) চৌর্যব্যবসায়ী।;গৃহমণি বি. প্রদীপ।;গৃহমৃগ বি. কুকুর।;গৃহমেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে।;গৃহমেধিনী বি. (স্ত্রী) গৃহিণী।;গৃহযুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ।;গৃহলক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী।;গৃহশত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে।;গৃহশিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান।;গৃহশূন্য বিণ. ১. নিরাশ্রয়; ২. বিপত্নীক।;গৃহসজ্জা বি. ঘরের আসবাবপত্র।;গৃহস্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক।;☐ বিণ. গৃহে স্হিত।;গৃহস্হালি, গৃহস্হালী বি. ঘরকন্নার কাজকর্ম।;গৃহস্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা।;স্ত্রী. গৃহস্বামিনী।;গৃহহীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন।;[গ্রিহো] (বিশেষ্য) ১ বাড়ি; বাটী; ভবন। ২ বাসস্থান; আবাস। ৩ ঘর; কক্ষ; কামরা। ৪ গৃহাশ্রম; সংসার (গৃহধর্ম)। গৃহকপোত ( বিশেষ্য) পারাবত; পায়রা। গৃহকর্তা (বিশেষ্য) গৃহস্বামী; পরিবারের প্রধান বা পালক। গৃহকর্ত্রী (স্ত্রীলিঙ্গ)। গৃহকর্ম, গৃহকার্য (বিশেষ্য) ১ গৃহস্থালির কাজ; ঘরকন্নার কাজ; সাংসারিক কাজ। গৃহকোণ (বিশেষ্য) ১ ঘরের কোণ বা অভ্যন্তর বা প্রান্ত (একেলা গৃহকোণে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্তঃপুর। ৩ সংসার। গৃহগোধিকা, গৃহগোধা ( বিশেষ্য) টিকটিকি। গৃহচ্ছিদ্র (বিশেষ্য) পরিবারিক কলঙ্ক বা ঘরের দোষ; গৃহাপবাদ (শাস্ত্রে গৃহচ্ছিদ্র প্রকাশ করিতে নিষেধ আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। গৃহচ্যুত (বিশেষ্য) রোয়াক; রক; ঘরের দাওয়া। গৃহতল (বিশেষ্য) ঘরের মেঝে। গৃহত্যাগ (বিশেষ্য) ১ আবাস পরিত্যাগ; আশ্রয় ত্যাগ। ২ সংসার ত্যাগ। ৩ সন্ন্যাস গ্রহণ; বৈরাগ্য অবলম্বন। গৃহত্যাগী বিণ। গৃহদাহ (বিশেষ্য) ১ অগ্নি সংযোগে গৃহের আংশিক। বা সম্পূর্ণ ভস্মীভুত হওয়া। ২ ((আলঙ্কারিক)) সাংসারিক বিপর্যয়। গৃহদেবতা (বিশেষ্য) হিন্দুদের মধ্যে পুরুষানুক্রমে পূজিত দেবতা; কুলদেবতা; বাস্তুদেবতা; গৃহে প্রতিষ্ঠিত দেবতা। গৃহদেবী (বিশেষ্য) ১ হিন্দুদের ষষ্ঠী দেবী। ২ গৃহিণী। গৃহদ্বার (বিশেষ্য) ১ ঘরের দরজা। ২ সন্নিধি; নিকট। গৃহধর্ম (বিশেষ্য) ১ গৃহস্থের ধর্ম; সংসার ধর্ম। ২ গৃহস্থের পালনীয় কর্তব্য। গৃহপতি (বিশেষ্য) ১ গৃহস্বামী। ২ বৈশ্য; বণিক (ব্রাহ্মণ, গৃহপতি প্রভৃতি অনেক ধনাঢ্য জাতিও আছে-রাহুল সাংকৃত্যায়ন)। গৃহপাল (বিশেষ্য) গৃহস্বামী। গৃহপালিত, গৃহপোষ্য (বিশেষণ) ঘরে পালন করা হয় বা হয়েছে এমন; পোষা। গৃহপ্রতিষ্ঠা ( বিশেষ্য) গৃহের ভিত্তি স্থাপন। গৃহ প্রবেশ (বিশেষ্য) নবনির্মিত গৃহাদিতে বাসের উদ্দেশ্যে প্রথম প্রবেশ ও সেই উপলক্ষে অনুষ্ঠান। গৃহবলিভুক (বিশেষ্য) ১ কাক। ২ চড়াই পাখি। ৩ কপোত। গৃহবাটিকা (বিশেষ্য) ১ বাসগৃহসংলগ্ন উদ্যান। ২ বাগান বাড়ি। গৃহবাসী (-সিন্) (বিশেষণ) (বিশেষ্য) ১ গৃহে বাস করে যে; গৃহস্থ (ওরে গৃহবাসী, খোল দ্বার খোল- রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সংসারী। গৃহবিচ্ছেদ (বিশেষ্য) ১ পরিজনের মধ্যে কলহ; পারিবারিক ঝগড়া-বিবাদ। ২ আত্মকলহ। গৃহবিবাদ (বিশেষ্য) ১ পারিবারিক কলহ। ২ একই রাষ্ট্রের প্রজাগণের মধ্যে পরস্পর যুদ্ধ-বিগ্রহ, রাষ্ট্রের অন্তর্বিপ্লব। গৃহভেদী (-দিন্) (বিশেষণ) যে পরিবারের মধ্যে বিরোধ ঘটায়; ঘর ভাঙানে। গৃহভেদিনী (স্ত্রীলিঙ্গ)। গৃহমণি (বিশেষ্য ) দীপ; প্রদীপ। গৃহমার্জার (বিশেষ্য) পোষা বিড়াল। গৃহমৃগ (বিশেষ্য) গৃহপালিত কুকুর। গৃহমেধী (-ধিন্) (বিশেষ্য) ১ গৃহস্থ। □ (বিশেষণ) গৃহজাত (গৃহমেধী শিল্পে জীয়াইয়া–সত্যেন্দ্রনাথ দত্ত)। গৃহমেধিনী (স্ত্রীলিঙ্গ)। গৃহযাচিকা (বিশেষ্য) চামচিকা। গৃহযুদ্ধ ( বিশেষ্য) ১ ঘরোয়া ঝগড়া-বিবাদ। ২ রাজ্যের অন্তর্বিপ্লব; civil war। গৃহলক্ষ্ণী (বিশেষ্য) ১ কুলবধূ। ২ গৃহের লক্ষ্ণীস্বরূপা গৃহিণী (বন্দী হয়ে আছ তুমি সুমধুর স্নেহে; অয়ি গৃহলক্ষ্ণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। গৃহশত্রু ( বিশেষ্য) যে ব্যক্তি গোপনে স্বগৃহ বা স্বদেশের ক্ষতিজনক কার্য করে। গৃহশূন্য (বিশেষণ) ১ আশ্রয়হীন; নিরাশ্রয়। ২ মৃতপত্নীক; বিপত্নীক। গৃহসজ্জা (বিশেষ্য) ঘরের আসবাবপত্র। গৃহস্থ, গেরস্থ, গেরস্ত (বিশেষ্য) ১ সংসারী মানুষ। ২ মধ্যবিত্ত এমন লোক। □ (বিশেষণ) গৃহে আছে এমন; গৃহস্থিত। গৃহস্থালি, গিরস্থালি, গেরস্থালী (বিশেষ্য) ঘরকন্না বা সংসারের কাজ (স্বাস্থ্য এবং গিরস্থালি দুইটাই সংশোধনের বাইরে-আবুল মনসুর আহমদ)। গৃহস্বামী (-মিন্) (বিশেষ্য) বাড়ির বা পরিবারের কর্তাব্যক্তি। গৃহস্বামিনী (স্ত্রীলিঙ্গ)। গৃহাগত (বিশেষণ) (বিশেষ্য) ১ বাড়িতে আগত। ২ নিজ গৃহে প্রত্যাবর্তন করেছে যে।৩ অতিথি। গৃহান্তর (বিশেষ্য) অন্য গৃহ; ভিন্ন কক্ষ। গৃহাশ্রম (বিশেষ্য) ১ গার্হস্থ্য আশ্রম। ২ গার্হস্থ্য বা সংসারধর্ম। গৃহাসক্ত (বিশেষণ) ১ সংসারে অত্যন্ত অনুরক্ত। ২ ঘরকুনো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গ্রহ+অ(ক)};