1 Answers
পাঁজি, পাঁজী মানে
[পাঁজি] (বিশেষ্য) পঞ্জিকা; মাস তিথি বার শুভাশুভ দিন গণনা ইত্যাদি নির্ধারণের জন্য জ্যোতিষ শাস্ত্রোক্ত সাংকেতিক গ্রন্থ (সে তো পাঁজি দেখিয়া যাত্রা শুরু করে নাই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। পাঁজি পুঁথি (বিশেষ্য) হিন্দু পঞ্জিকা ও শাস্ত্রগ্রন্থ; প্রামাণ্য গ্রন্থ; পুঁথিপত্র (এই বেশে শিষ্যগণ সঙ্গে ফিরে অনুক্ষণ পাঁজি পুঁথি বোঝা লয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। হাতে পাঁজি মঙ্গলবার-কাছে পাঁজি থাকতে দিন তারিখ শুভাশুভ নির্ধারণের জন্য ভাবনা; (আলঙ্কারিক) প্রত্যক্ষ প্রমাণ থাকতে অনাবশ্যক দুশ্চিন্তা। {(তৎসম বা সংস্কৃত) পঞ্জিকা>};
8 views
Answered