1 Answers
গর্হণ, গর্হণা, গর্হা মানে
[গরহোন্, গরহোনা, গর্হা] (বিশেষ্য) ১ দোষারোপ; নিন্দা; অপবাদ; বদনাম। ২ তিরস্কার; ভর্ৎসনা। গর্হিত ( বিশেষণ) ১ অতীব দূষণীয় বা নিন্দনীয়; অবৈধ। ২ কুৎসিত; মন্দ; জঘন্য। গর্হ্য (বিশেষণ) নিন্দার যোগ্য; নিন্দনীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্হ্+অন(ল্যুট্); +আ; √গর্হ্+অ+আ(টাপ্) = গর্হা};
5 views
Answered