1 Answers

গর্ভ মানে

গর্ভ [ garbha ] বি. ১. অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); ২. তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; ৩. উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); ৪. ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); ৫. অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)।;[সং. √গৃ + ভ]।;গর্ভকেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil.;গর্ভকোষ বি. জরায়ু।;গর্ভগৃহ – গর্ভাগার -এর অনুরূপ।;গর্ভচ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত।;গর্ভজ বিণ. গর্ভে জাত।;গর্ভদাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র।;গর্ভধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া।;গর্ভধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী।;গর্ভনাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে।;গর্ভনিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন।;গর্ভপাত বি. ১. অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; ২. ভ্রূণহত্যা।;গর্ভবতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন।;গর্ভবাস বি. মাতৃগর্ভে অবস্হান।;গর্ভমাস বি. গর্ভারম্ভের মাস।;গর্ভমোচন বি. প্রসব।;গর্ভযন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা।;গর্ভলক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে।;গর্ভসংক্রমণ, গর্ভসঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম।;গর্ভস্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)।;গর্ভস্রাব বি. ১. অসময়ে গর্ভপাত; ২. ভ্রূণহত্যা; ৩. (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন।;গর্ভাগার বি. ১. আঁতুরঘর; ২. ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ।;গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য।;গর্ভাধান বি. ১. বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে সংস্কারবিশেষ; ২. সন্তান উত্পাদন।;গর্ভাশয়, গর্ভশয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে।;গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি।;[গরভো] (বিশেষ্য) ১ ভিতর; মধ্য (শূন্যগর্ভ)। ২ তলদেশ (নদীগর্ভ)। ৩ উদর; জঠর; গর্ভাশয় (মাতৃগর্ভ)। ৪ ভ্রূণ; জঠরস্থ সন্তান (গর্ভপাত)। ৫ অন্তঃসত্ত্বা অবস্থা (গর্ভ-লক্ষণ)। গর্ভকেশর (বিশেষ্য) (উদ্ভিদ.) পুষ্পের ভিতরের কেশর; এর নিচে বীজকোষ অবস্থিত। গর্ভকোষ (বিশেষ্য) (উদ্ভিদ.) গর্ভাশয়; জরায়ু। গর্ভগৃহ (বিশেষ্য) ১ ভিতরে অবস্থিত ঘর। ২ আঁতুড়ঘর; সূতিকাগৃহ। গর্ভচ্যুত (বিশেষণ) গর্ভ থেকে নিঃসৃত। গর্ভজ (বিশেষণ) গর্ভে উৎপন্ন; গর্ভে প্রসূত। গর্ভতন্তু ( বিশেষ্য) (উদ্ভিদ.) গর্ভকেশরের উপরিস্থিত দীর্ঘ সূত্রবৎ অংশ। গর্ভদাস (বিশেষ্য) ক্রীতদাসীর গর্ভে উৎপন্ন পুত্র; খানাখাদ (তারা …..ক্রীতাদাস না হলেও যে গর্ভদাস-প্রথম চৌধুরী)। গর্ভদাসী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। গর্ভ দোহদ (বিশেষ্য) সাধ; গর্ভকালে গর্ভিণীর যে সকল বস্তু খেতে ইচ্ছা হয়। গর্ভ ধারণ (বিশেষ্য) জঠরে সন্তান আসা; অন্তঃসত্ত্বা হওয়া। গর্ভধারিণী (বিশেষ্য) জননী; মাতা; মা। গর্ভ নাড়ি (বিশেষ্য ) গর্ভস্থ শিশুর নাভি থেকে যে নাড়ি ফুলের সঙ্গে যুক্ত থাকে; umbilical cord। গর্ভনিঃসৃত (বিশেষণ) গর্ভচ্যুত; গর্ভ থেকে নির্গত। গর্ভপাত (বিশেষ্য) ১ অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভ থেকে নিঃসরণ; গর্ভস্রাব। ২ ভ্রূণ হত্যা। গর্ভপাতক (বিশেষণ) ঔষধাদি দ্বারা গর্ভ নষ্টকারী; ভ্রূণ হত্যাকারী। গর্ভপাতন (বিশেষ্য) কৃত্রিম উপায়ে গর্ভনাশ। গর্ভবতী (বিশেষ্য) অন্তঃসত্ত্বা; যে নারীর গর্ভে সন্তান আছে; গর্ভিণী। গর্ভবাস (বিশেষ্য) মাতৃজঠরে অবস্থান। গর্ভমাস (বিশেষ্য) সন্তান ধারণের প্রথম মাস। গর্ভমোচন (বিশেষ্য) সন্তান প্রসব। গর্ভ যন্ত্রণা (বিশেষ্য) ১ গর্ভধারণের কষ্ট। ২ ((আলঙ্কারিক)) নিদারুণ যন্ত্রণা (সব চেয়ে গর্ভযন্ত্রণা যাওয়ার দিকে আপনি সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন না -সৈয়দ মুজতবা আলী)। গর্ভযুতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গর্ভযুক্তা; গর্ভবতী (পুরুষ ‘দিবা’র ঔরসে গো ‘রাত্রি’ নাকি গর্ভযুতা-(কাজী নজরুল ইসলাম))। গর্ভ লক্ষণ ( বিশেষ্য) গর্ভবতী হওয়ার চিহ্ন; গর্ভে সন্তান ধারণের চিহ্ন। গর্ভ সঞ্চার, গর্ভ সংক্রমণ (বিশেষ্য) গর্ভে সন্তানের জন্ম বা উৎপত্তি; গর্ভাধান; গর্ভোৎপত্তি। গর্ভ সময়, গর্ভ কাল (বিশেষ্য) ঋতুস্নানের পর পুরুষসঙ্গমকাল; গর্ভধারণকাল। গর্ভস্রাব (বিশেষ্য) ১ গর্ভপাত (কাহারও কন্যা হইয়াছে, এবং কাহর গর্ভস্রাব হইয়া গিয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ ভ্রূণহত্যা। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) অকালকুষ্মাণ্ড; অপদার্থ। গর্ভাগার (বিশেষ্য) ১ আঁতুড়ঘর। ২ ভিতরের ঘর বা অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক (বিশেষ্য) নাটকের অঙ্কের মধ্যস্থ অংশ বা দৃশ্য। গর্ভাধান (বিশেষ্য) ১ সন্তানোৎপাদন। ২ গর্ভবতী হওয়ায় যে সংস্কার করা হয়। গর্ভাশয় (বিশেষ্য) গর্ভস্থ সন্তানের থাকবার স্থান; জরায়ু; uterus। গর্ভিণী (বিশেষ্য) গর্ভবতী; অন্তঃসত্ত্বা; পোয়াতি। গর্ভিত (বিশেষণ) ১ গর্ভবতী হয়েছে যে নারী; গর্ভযুক্ত। ২ পূর্ণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+ভ(ঘন্‌)};

6 views