1 Answers

তনু, তনূ মানে

(বিরল) [তোনু] (বিশেষ্য) দেহ; শরীর। □ (বিশেষণ) শোভন ও কৃশ; নমনীয়; কমনীয় (তনু দেহ)। তনুচ্ছদ, তনুত্র, তনুত্রাণ (বিশেষ্য) দেহাবরণ; বর্ম; সাঁজোয়া (গাত্র হইতে তনুত্রাণ উদ্‌ঘাটন করিব না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। তনুজ (বিশেষ্য) তনয়; পুত্র; ছেলে। তনুজা (বিশেষ্য) কন্যা; মেয়ে। তনুতা (বিশেষ্য) সূক্ষ্মতা; কোমলতা (গীতাঞ্জলির তনুতা দেখেই তিনি পুলকিত হয়েছিলেন-প্রমথনাথ বিশী)। ২ কৃশতা; সূক্ষ্মতা। তনুমধ্যা (বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) ক্ষীণকটিযুক্তা স্ত্রীলোক। ২ একটি সংস্কৃত ছন্দ। তনুমধ্য পুং.। তনুয়া (বিশেষ্য) দেহ; অঙ্গ (এই ননুয়া ….. তনুয়াদেরি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। তনুরুচি (বিশেষ্য) দেহলাবণ্য; দেহের কান্তি। তনুরুহ (বিশেষ্য) ১ দেহ থেকে উৎপন্ন লোম। ২ পাখির পালক। ৩ সন্তান। তনুল (বিশেষণ) বিস্তার করা হয়েছে এমন; বিস্তৃত। তনুলীলা (বিশেষ্য) লীলাত্মক দেহ; লীলাতনু (দিনে দিনে বাঢ়ে তনুলীলা-বড়ু চণ্ডীদাস)। তনূদ্ভব (বিশেষ্য) তনু হতে যে বা যা উদ্ভূত হয়; পুত্র। তনূদ্ভবা (বিশেষ্য) কন্যা। তনূনপাৎ (বিশেষ্য) অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) √তন্‌ + উ, (তুলনীয়) (ফারসি) তন};

11 views