1 Answers
ইতর মানে
ইতর [ itara ] বিণ. ১. (মূল অর্থে) অন্য, অপর, ভিন্ন (বামেতর); ২. নীচ, অধম (ইতর লোক); ৩. নিম্নশ্রেণীভুক্ত (ইতর প্রাণী)।[সং. √ ই + তর]।বি. ইতরতা।ইতরবিশেষ–বি. কিছুমাত্র পার্থক্য, সামান্য তফাত (দুজনের রুচির তেমন ইতরবিশেষ নেই)।ইতরভাষা–বি. অপভাষা, অশিষ্ট ভাষা।ইতরামি, ইতরাম–বি. নীচ বা অশিষ্ট আচরণ।ইতরেতর–বিণ. পরস্পর, অন্যোন্য।[ইতর্] (বিশেষণ) ১ নিম্নশ্রেণিস্থ; নীচমনোভাবাপন্ন (ইতর লোক)। ২ পশুশ্রেণিস্থ (ইতর জীব)। ৩ নীচ; অধম। ৪ অপর; ভিন্ন; অন্য (মানবেতর)। ৫ সাধারণ (ইতর সুখ-বুদ্ধদেব বসু)। □ (বিশেষ্য) হীনমনোভাবাপন্ন লোক (ইতরের ন্যায় কার্য)। ইতর কথা (বিশেষ্য) নীচ কথা; অভদ্রজনোচিত কথা (তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ইতরজন, ইতরলোক (বিশেষ্য) নীচ লোক; হীন মনোভাবাপন্ন লোক। ইতরজাতি (বিশেষ্য) ১ নিকৃষ্ট বা হীনজাতি; সমাজের নিম্নশ্রেণি। ২ মানবেতর জাতি; মনুষ্য ভিন্ন অন্য জাতি; জীবজন্তু। ইতরতা, ইতরামি (বিশেষ্য) নীচতা; ছোট লোকের ন্যায় আচরণ বা কাজ। ইতর বিশেষ ১ পার্থক্য; ভিন্নতা। ২ তুলনা দ্বারা এক থেকে অন্যের কমবেশি প্রভেদ। ইতরভাষা (বিশেষ্য) ১ অভদ্র বা অমার্জিত ভাষা। ২ অকথ্য গালি; কটূক্তি। ইতরেতর (বিশেষণ) পরস্পর। {(তৎসম বা সংস্কৃত) Öই+তর(তরক্); ইত+ Öরা+অ(ক); (তুলনীয়) (ল্যাটিন) iterum; হিব্রু. iter}