1 Answers
ইতি মানে
ইতি [ iti ] বি. ১. শেষ, সমাপ্তি, অন্ত (এখানেই ইতি টানছি); ২. (সং.) এইরকম, এই।বিণ. শেষ সমাপ্ত।[সং. √ ই + তি]।ইতিউতি–ক্রি-বিণ. এদিক-ওদিক (ইতিউতি চাইছে)।ইতিকথা–বি. উপকথা, কাহিনি; ইতিহাস।ইতিকর্তব্য–বি. কর্তব্যকর্ম, উচিতকর্ম।ইতি গজঃ–বি. আংশিক সত্যের আবরণে মিথ্যাভাষণ (মহাভারতে যুধিষ্ঠিরের ‘অশ্বত্থামা হত ইতি গজঃ এই অর্ধসত্য উক্তি থেকে)।ইতিপূর্বে–ক্রি-বিণ. এর আগে।ইতিবৃত্ত–বি. ইতিহাস।ইতিবৃত্তকার–বি. ইতিহাসরচয়িতা।ইতিমধ্যে–ক্রি-বিণ. এর মধ্যে; এর আগে; এই অন্তর্বর্তী সময়ে।[ইতি] অব্যয় সমাপ্তিসূচক শব্দ। □ (বিশেষ্য) শেষ; খতম; অবসান; রফা (পড়ল ধুমের দফায় ইতি-দ্বিজেন্দ্রলাল রায়)। □ (বিশেষণ) এই; ওই (ইতিকর্তব্য)। ইতিউতি (ক্রিয়াবিশেষণ) এদিকে ওদিকে; নানাদিকে (ঘরে যায়া ইতি-উতি চায়-জসীমউদ্দীন; বধূ চমকিয়া ইতি-উতি চায়-মোহিতলাল মজুমদার)। ইতিকথা (বিশেষ্য) ১ উপকথা; কাহিনী। ২ বানানো গল্প; কল্পিত কাহিনী। ৩ ইতিহাস। ইতি করা (ক্রিয়া) শেষ করা। ইতি কর্তব্য (বিশেষ্য) কর্তব্যকর্ম; অনুষ্ঠেয় বিষয়। □ (বিশেষণ) করা উচিত বা করার যোগ্য। ইতি কর্তব্যতা (বিশেষ্য) ‘এটাই কর্তব্য’ এরূপ জ্ঞান। ইতি কর্তব্যবিমূঢ় (বিশেষণ) কিংকর্তব্যবিমূঢ়; উপস্থিত কি করতে হবে তা নির্ণয়ে অসমর্থ। ইতি কর্তব্যবিমূঢ়তা (বিশেষ্য)। ইতি কাহিনী (বিশেষ্য) ইতিহাস। ইতিপূর্বে (অপপ্রয়োগ), ইতিপূর্বে (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) এর আগে। ইতিমধ্যে (অপপ্রয়োগ), ইতোমধ্যে ক্রিবিণ, অব্য এর মধ্যে; ইত্যবসরে; ইতোমধ্যে; এই সময়ের মধ্যে। ইতিহ (বিশেষ্য) ১ পরস্পরাগত লোকশ্রুতি; ইতিহাস। ২ ঐতিহ্যগত (ইতহ ভাগ্য জড়াক-না নাগপাশে-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) Öই+তি(ক্তি)}