1 Answers
ইতস্তত মানে
ইতস্তত (বর্জি.) ইতস্ততঃ [ itastata (barji.) itastatḥ ] ক্রি-বিণ. এখানে-সেখানে, এদিকে-অদিকে; নানাদিকে (ইতস্তত ঘুরে বেড়াচ্ছে)।বি. দ্বিধা, সংকোচ; টালবাহানা (কথাট বলতে ইতস্তত করছিল)।[সং. ইতম্ + ততস্]।ইতস্তত করা–ক্রি-বি. সংকোচ বা কুণ্ঠা বোধ করা; দ্বিধাগ্রস্ত হওয়া; গড়িমসি করা।ইতস্তত বিক্ষিপ্ত–বিণ. এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে এমন।[ইতস্ততো] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) এখানে সেখানে; নানা দিকে; সর্বত্র (জিনিসগুলি ইতস্তত বিক্ষিপ্ত)। □ (বিশেষ্য) দ্বিধা; সঙ্কোচ; করব কি না করব এরূপ ভাব। ইতস্তত করা (ক্রিয়া) ১ সঙ্কোচ করা; কুণ্ঠাবোধ করা। ২ সংশয়াবিষ্ট হওয়া; দোটানায় পড়া। ৩ গড়িমসি করা। {(তৎসম বা সংস্কৃত) ইতস্+ততস্}
4 views
Answered