1 Answers
ঝাঁ অর্থ
ঝাঁ [ jhā ] অব্য. বি. অত্যন্ত ক্ষিপ্রতার ভাব, ধাঁ, বোঁ, চট।;[ধ্বন্যা]।;ঝাঁ ঝাঁ বি. ১. তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); ২. জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); ৩. অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)।;☐ বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)।;[ঝাঁ] (অব্যয়) অত্যন্ত শীঘ্রতার ভাব; ধাঁ। □(বিশেষ্য), (বিশেষণ) ঝটকরে; অবিলম্বে; এক দৌড়ে (লোকটা ঝাঁ করে চলে গেল)। ঝাঁই (অব্যয়) খুব ভাজা অর্থে; ঝামা (পুড়ে ঝাঁই হয়ে যাওয়া)। ঝাঁ ঝাঁ (অব্যয়) ১ প্রচণ্ড উত্তাপের ভাবব্যঞ্জক (রোদে ঝাঁ ঝাঁ করা)। ২ যন্ত্রণার ভাব (মাথা ঝাঁ ঝাঁ করছে)। ৩ নিস্তব্ধতার ভাবদ্যোতক (ঝাঁ ঝাঁ করে রাতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অতি ক্ষিপ্র (ঝাঁ ঝাঁ করে কাজ করা)। {(তৎসম বা সংস্কৃত) ধাব্>ধা>ধাঁ>ঝাঁ};