1 Answers

অপার অর্থ

অপার [ apāra ] বিণ. ১. পার বা কূল নেই এমন, পারহীন, অকূল (অপার সমুদ্র); ২. অসীম (অপার দুঃখ)।[সং. ন + পার].[অপার্] (বিশেষণ) ১ অসীম; কুলহীন (অপার ভুবন, উদার গগন-রবীন্দ্রনাথ ঠাকুর)।২ অগাধ; গভীর (দক্ষিণে যার অপার সাগর দোলা-রশীদ খাঁন)।{(তৎসম বা সংস্কৃত )অ+পার; (বহুব্রীহি সমাস)}

7 views