1 Answers

অপার্থিব অর্থ

অপার্থিব [ apārthiba ] বিণ. ১. পৃথিবীর নয় এমন, জাগতিক নয় এমন; ২. অলৌকিক; ৩. অতীন্দ্রিয় (‘সেই অপার্থিব সুর কেউ ভুলে যেতে পারে?’: জী. দা.)।[সং. ন + পার্থিব]।[অপার্‌থিব্] (বিশেষণ) অলৌকিক; পৃথিবীর নয় এমন। অপার্থিবা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অলোকসম্ভূতা; পৃথিবীর বস্তু-স্পর্শ শূন্য (নারী হ’য়ে রক্তমাংসহীন, অপার্থিবা –বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+পার্থিব; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

74 views