1 Answers
গরমে একটি রসালো ফল হলো কালো মিষ্টি রসে ভরা জাম। জাম খালি খেতে যেমন মজা আবার লবণ, মরিচ দিয়ে ভর্তা খেতেও ভারি মজার। কিন্তু একটু মিষ্টি হয় বলে ডায়াবেটিসের রোগীরা মনে করেন এতে সুগার বেড়ে যাবে। এই ধারণা একেবারে ভুল। কালো জাম খেলে ডায়াবেটিস তো বাড়বেই না বরং অন্য অনেক অসুখ কমাতেও দারুণ কাজ করে কালো জাম। স্বাভাবিক ভাবেই ডায়াবেটিসের সমস্যা থাকলে বাড়তে থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি। সেই সঙ্গেই বাড়তে থাকে কিডনির সমস্যার সম্ভাবনাও। সুস্থ থাকতে তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। যেহেতু ডায়াবেটিস কমাতে ভাল কাজ করে কালো জাম তাই প্রতিদিন এই ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কালো জামে সুক্রোজ একেবারেই থাকে না। ফলে কালো জাম রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। আবার এর শাঁসের থেকে অনেক বেশি উপকারি কালো জামের বীচি। কালো জামের বীজে থাকে জাম্বোলিন। যা স্টার্চ সুগারে পরিণত করতে সাহায্য করে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। রক্তে ইনসুলিনের মাত্রা বাড়াতে তাই ডায়াবেটিস রোগীদের প্রতিদিন কালো জাম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই ছোটবেলা থেকেই যদি নিয়মিত কালো জাম খাওয়া হয় তাহলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যাবে অনেকাংশে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy