1 Answers
জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন, জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। আর্থিক সামর্থ্য মানুষকে এগিয়ে চলার সাহস জোগায় ও স্বাচ্ছন্দ্য দেয়। একইভাবে অর্থনৈতিক পরিবেশের অনুকূল প্রভাব পরিবেশের অন্যান্য উপাদানের প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে সহায়তা করে অবকাঠামো গড়ে ও উন্নত প্রযুক্তি সংগ্রহ করে জীবনযাত্রা ও ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন ঘটানো যায়। মানুষও গন্ডগোল থেকে দূরে থাকে। তাই অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ।
6082 views
Answered