1 Answers
সার্কভুক্ত দেশগুলো নিজেদের বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে যে চুক্তিতে আবদ্ধ হয়েছে তাকেই দক্ষিণ এশীয় অগ্রাধিকারভিত্তিক বাণিজ্যচুক্তি বা সংক্ষেপে সাপটা বলে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃ বাণিজ্যের পরিমাণ বাড়লে সব দেশই এর দ্বারা উপকৃত হবে—এ চিন্তা থেকেই সাপটা করা হয়েছে। বিনা শুল্কে যাতে এক দেশের পণ্য অন্য দেশে যেতে পারে সে লক্ষ্যে এরই মধ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। এতে সব দেশের মানুষের জীবন মান বাড়বে এবং পারস্পরিক সম্পর্কের বন্ধন আরো সুদৃঢ় হবে। তাই সাপটা গুরুত্বপূর্ণ।
8530 views
Answered