1 Answers

একটা সমাজের অভ্যন্তরে দীর্ঘদিনে মানুষের মাঝে কিছু ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ও আচরণের ভাবধারা গড়ে ওঠে- যার সম্মিলনে সৃষ্ট পরিবেশকে সাংস্কৃতিক পরিবেশ বলে। কোনো সমাজের মানুষ মিথ্যা বলা ও অন্যকে ঠকানো গর্হিত কাজ বলে মনে করে, আবার কোথাও উল্টো চিত্র বিদ্যমান। আমাদের সমাজে অসাম্প্রদায়িক মনোভাব, পারিবারিক বন্ধনের প্রতি দৃঢ় অঙ্গীকার, গতানুগতিক মানসিকতা ইত্যাদি এক ধরনের সামাজিক পরিবেশ সৃষ্টি করেছে। উন্নত সমাজ বিনির্মাণে উন্নত সাংস্কৃতিক পরিবেশ আবশ্যক।

8590 views Answered

Next steps