1 Answers
কোনো নির্দিষ্ট অঞ্চলের, এলাকার বা দেশের শিল্পপতি ও ব্যবসায়ীরা নিজেদের স্বার্থরক্ষা ও ব্যাবসায়িক উন্নয়নের জন্য একত্র হয়ে যে সংগঠন প্রতিষ্ঠা করে তাকে শিল্প ও বণিক সমিতি বলে। এরূপ সমিতি সদস্যদের স্বার্থ সংরক্ষণে নিজেদের মধ্যকার ঐক্য প্রয়াসকে সুসংহত করে। এ ছাড়া সদস্যদের মুখপাত্র হিসেবে তাদের বিভিন্ন অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা সরকারকে অবহিত করে প্রতিকারের ব্যবস্থা করে। তাই এরূপ সমিতি সর্বত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
10352 views
Answered