1 Answers
পর্তুগিজ শব্দ ফ্রান্সেস (Frances) থেকেই ফিরিঙ্গি শব্দের উদ্ভব। শব্দটি দিয়ে যে কোন ইউরোপীয় জাতি বুঝানো হত। ইংরেজিতে ফিরিঙ্গি শব্দের চারটি বানান দেখা যায়। যেমন feringi, firingi, feringee, feringhee. ফিরিঙ্গি শব্দের তিনটি মূল অর্থ রয়েছে। যেমন পর্তুগিজ ও ভারতীয় মিশ্রণজাত জাতি, ইউরেশিয়ান ও খ্রিস্টান। ব্রিটিশ আমলের প্রথম দিকে ফিরিঙ্গি শব্দটি সম্মানার্থে ব্যবহৃত হত। পরে ফিরিঙ্গি শব্দটি তুচ্ছার্থে বা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। জ্ঞানেন্দ্রমোহন দাসের মতে, ফরাসি franc হতে feringi, firingi, feringee, feringhee শব্দ চারটির উৎপত্তি। আরব ও পারসিকদিগের সঙ্গে প্যালেস্টাইন নিয়ে ধর্মযুদ্ধের (crusade) সময় ইউরোপের খ্রিস্টানগণ ফ্রাঙ্ক নামে অভিহিত হতেন। ঐ সময় সকলের বোধগম্য এক নতুন ভাষার সৃষ্টি হয়, এর নাম ছিল Lingua Franca বা ফ্রাঙ্ক ভাষা। পারসিক বা আরবগণ শব্দটিকে ফেরঙ্গ উচ্চারণ করতেন। এ ফেরঙ্গ শব্দের অপভ্রংশ ফিরিঙ্গি। পাশ্চাত্য দেশ অর্থে ফিরঙ্গ দেশ, তদ্দেশবাসি ফিরিঙ্গি। সংস্কৃত অভিধান শব্দকল্কপ্পদ্রুম ও বাচস্পত্যে ফিরঙ্গ শব্দটি আছে। সুতরাং বলা যায়, ফিরিঙ্গি শব্দটি একেবারে নতুন নয়। আবুল ফজলের আইন-ই- আকবরি ও ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গলে ফিরিঙ্গি বলতে শুধু পর্তুগিজদের বোঝানো হয়েছে। পরে ইউরোপবাসীর সঙ্গে ভারতীয়দের মিশ্রণে সৃষ্ট সঙ্কর জাতও ফিরিঙ্গি আখ্যা পায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy