1 Answers

যে শিশু এখনও কেবল মায়ের দুধ খায়; অন্য খাবার খায় না, তার প্রস্রাব নাপাক। আর নাপাকি কাপড়ে লাগলে কাপড় পরিবর্তন করা জরুরি নয়। বরং কাপড়ের যে জায়গায় পেশাব লাগে সে জায়গা ধুয়ে ফেললেই হবে। তবে শিশুটি যদি ছেলে হয়, তবে তার পেশাব হালকা ধৌত করলেই হবে। কিন্তু শিশু যদি মেয়ে হয়, তাহলে হালকা ধৌত করলে চলবে না। বরং বেশি পানি দিয়ে বড়দের প্রস্রাবের মতো করে ভালোভাবে ধৌত করতে হবে। হাদিস শরিফে এসেছে, عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ ﷺ بِصَبِيٍّ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ‏ উম্মুল মু’মিনীন আয়শা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ﷺ-এর কাছে একটি শিশুকে আনা হল। শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনালেন এবং এর ওপর ঢেলে দিলেন। (সহীহ বুখারী ২২২)

3893 views Answered

Next steps