1 Answers
আমাশয়ের ঘরোয়া চিকিৎসা নীচে দেয়া হলঃ- এ সময় সব ধরনের খাবারই খাওয়া যাবে। তবে তা হতে হবে ঝাল ছাড়া ও কম মসলাযুক্ত। থানকুনি পাতাঃ আমাশয়ের মতো সমস্যা দূর হয়: এক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে। এমনটা টানা ৭ দিন যদি করতে পারেন, তাহলেই কেল্লাফতে! এই ধরনের সমস্যা কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন। প্রথমে পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিন। তারপর সেই রসের সঙ্গে অল্প করে চিনি/মধু মেশান। এই মিশ্রনটি দু চামচ করে, দিনে দুবার খেলেই দেখবেন কষ্ট কমে যাবে। এ সময় চানাচুর, চিপস জাতীয় খাবার, কাচা মরিচ দিয়ে ঝাল মুড়ি ও ভর্তা, ঝাল - মশলাযুক্ত ইত্যাদি খাবার খাবেন না। ঘরোয়া পদ্ধতিতে কাজ না হলে Metronidazole গ্রুপের - ব্র্যান্ড নাম- ফ্ল্যাজিল, এমোডিস ইত্যাদি খাওয়াতে পারেন। তবে অবশ্যই আপনার বাচ্চার বয়সের ব্যাপারটা দেখে নিবেন, যেহেতু আপনি বাচ্চার বয়স উল্লেখ করেন নি তাই বলা যাচ্ছে না। কাভারে দেয়া বয়সভেদে খাওয়ার নিয়ম দেখে নিবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy