1 Answers

যদি এমন পরিস্থিতি হয় যে, ঢাকার লোকদের গ্রামে যাওয়া এবং গ্রামের লোকদের ঢাকায় আসা সম্ভব না হয়, তাহলে ঢাকাতে তার জানাজা হওয়ার পর গ্রামে আবার জানাজা হওয়া জায়েজ আছে। যেহেতু গ্রামের লোকেরা তার জানাজায় অংশ গ্রহণ করতে পারেনি, সেহেতু তাদের জানাজায় অংশ গ্রহণের সুয়োগ করে দেওয়ার জায়েজ রয়েছে। এই মাসয়ালার মধ্যে মূলত আলেমদের তেমন কোনো মতবিরোধ নেই। যদি প্রয়োজন দেখা দেয়, জানাজার সালাত দ্বিতীয়বার আদায় করার জন্য, তাহলে দ্বিতীয়বার জানাজার সালাত আদায় করা জায়েজ। কিন্তু ইচ্ছাকৃতভাবে, অপ্রয়োজনে, রাজনৈতিক কারণে এভাবে দ্বিতীয়বার জানাজার সালাতের বিধানটিতে ওলামা একরামরা কেউ অনুমতি দেননি। জানাজার সালাতের বিধান হলো, জানাজার সালাত একবারই হবে কিন্তু যদি কোনো প্রয়োজন দেখা দেয় বা কোনো যৌক্তিক কারণে একাধিকবার জানাজার সালাত আদায় করতে পারবে।

3926 views Answered

Related Questions

হেবা কিঃ?
1 Answers 6830 Views
দান কিঃ?
1 Answers 8665 Views

Next steps