ফেমিকন সম্পর্কে জিজ্ঞাসা ৷?
আমি অনেক দিন যাবত স্বামীর সাথে সহবাস করি না ৷কিন্তু হঠাৎ সে বাড়ি আসছে ৷ তার আসার একদিন আগে ফেমিকন খাওয়া শুরু করি ৷ পরের দুই দিন তার সাথে সহবাস করেছি এবং ফেমিকনও খেয়েছি ৷
তারপর সে চলে যায় এবং আমি ঐদিন থেকে আর ফেমিকন খাইনা ৷ সব মিলিয়ে তিন দিন খেয়েছি ৷
এতে কি কোনো সমস্যাা হবে?
তাছারা আমার মাসিক হবার কথা ছিলো তার সাথে সহবাসের দুয়েকদিন পরে৷ তবুও আমি ফেমিকন পিল খেয়েছি ৷ কিন্তু আজ চার দিন হলো আমার মাসিক হচ্ছে না ৷
উত্তরটাা দিলে উপকৃত হবো, ধন্যবাদ ৷
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হ্যা আপনার ইহাতে সমস্যা হবে বা হতে পারে অর্থাৎ আপনার প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকবে । কেণো না ফেমিকন পিল মিন্সের দিন হতে খেতে হয় নিয়মিত করে ২১ দিন সেক্ষেত্রে আপনি মিলনের ১ দিন আগ থেকে ফেমিকন পিল খেয়েছেন যা মাত্র ৩/৪ দিন সেক্ষেত্রে আপনার প্রেগনান্সির সম্ভাবনা থাকবে ।
আসলে ফেমিকন পিল গুলো স্বল্পমেয়াদি পিল যা মিন্সের সময় হতে নিয়মিত করে প্রতিদিন খেতে হয়।সেক্ষেত্রে এই পিল ইমার্জেন্সি পিলের মত খেলে তা প্রেগন্যান্সি রোধে কাজ করবে না। আপনি যদি ইমার্জেন্সি ইমকন ১ টা বা নোরিক্স ১ টা পিল খেতেন বা পিউলি পিল ১ খাইতেন সেক্ষেত্রে আপনার প্রেগন্যান্ট হওয়ার কোন চাঞ্চ থাকতো না। তবে আপনি যেহেতু ভুল করেই ফেলেছেন সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন আগামি তে আপনার মিন্স হলে বুঝবেন আপনি প্রেগনান্ট না বা আপনার মিন্স মিসিং থাকলে টেস্ট করবেন মিন্স মিসিং এর ২/৩ সপ্তাহ পর।
তবে হ্যা যদি আপনার মিলনের প্রথম সময় হতে আজ পর্যন্ত ১২০ মধ্যেই হয়ে থাকেন তাহলে পিউলি পিল খেতে পারেন তাহলে আসা করি প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হবে। তবে এসব পিলে সাইট ইফেক্ট থাকে যা অসহনীয় হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আসা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy