2 Answers

পরিবার বলতে মা বাবা ভাই বোন ছারা সবাইকে দেয়া যায়

1673 views Answered

কোনো ব্যাক্তির সাদকায়ে ফিতর তার দরিদ্র ভাই, বোন, চাচা, ফুফুসহ সকল দরিদ্র আত্মীয়-স্বজনকে দিতে কোন আপত্তি নেই। বরং তাদেরকে দেওয়া হলে সেটা সাদকা ও আত্মীয়তার হক আদায় হয়।

সালমান ইবনু আমের আদ-দাববী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ  (অনাত্মীয়) গরীব-মিসকীনকে যাকাত দান করলে তা যাকাতই (যাকাতের সওয়াব পাওয়া যায়)। আর আত্মীয়-স্বজনকে যাকাত দিলে দ্বিগুণ (যাকাতের সওয়াব এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষার সওয়াব) হয়।

সুনানে ইবনে মাজাহ, অধ্যায়ঃ ৮/ যাকাত, হাদিস নম্বরঃ ১৮৪৪, নাসায়ীঃ ২৫৮২, মিশকাতঃ ১৯৩৯, হাদিসের মানঃ সহিহ)।

নিজ পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, পরদাদা প্রমুখ ব্যক্তিবর্গ যারা তার জন্মের উৎস তাদেরকে নিজের সাদকায়ে ফিতর দেওয়া জায়েয নয়। এমনিভাবে নিজের ছেলে-মেয়ে, নাতি-নাতিন এবং তাদের অধস্তনকে সাদকায়ে দেওয়া জায়েয নয়। স্বামী এবং স্ত্রী একে অপরকে সাদকায়ে দেওয়া জায়েয নয়।

সুতরাং নিজ আত্মীয় যদি সাদকায়ে ফিতর গ্রহনের হকদার হয়, তাহলে উপরে উল্লেখিত আত্মীয় ব্যাতিত অন্যদের সাদকায়ে ফিতর দেওয়া জায়েজ আছে।


1673 views Answered

Related Questions

হেবা কিঃ?
1 Answers 6830 Views
দান কিঃ?
1 Answers 8665 Views

Next steps