ওয়েবসাইট তৈরি শিখতে চাচ্ছি। বিস্তারিতা পড়ে পরামর্শ দিন।?
আমি আমার মাদরাসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে চাই । এখনো শিখছি। তেমন ভালো কোনো টিউটোরিয়াল পাচ্ছি না। কারো জানা থাকলে বলবেন।
লিংক দিলে ভালো হবে।
1 Answers
প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েব সাইট বানানো, আর নিজে ওয়েব সাইট বানানো শেখার মধ্যে বিস্তর পার্থক্য আছে।
যেমন যদি শুধু মাত্র মাদ্রাসার ওয়েব সাইট বানানো উদ্দেশ্য থাকে তাহলে অনলাইন থেকে কোর স্ক্রিপ্ট ডাউনলোড করে সেটাপ করুন, ভিজুয়াল কাস্টমাইজ সহ html, css সম্পর্কে অতি সাধারণ ধারণা থাকলেই চলবে। এক দিনের মধ্যেই ব্যবহার উপযোগী সাইট তৈরি করতে পারবেন। যদি সাহায্যের দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আর যদি বলেন মাদ্রাসার সাইট বানানো মূল উদ্দেশ্য নয়। একেবারে জিরো থেকে সাইট কিভাবে বানাতে হয় সেইটা নিজে বাস্তবে শিখব আর উদাহরণ হিসাবে মাদ্রাসা সাইট বানাবো।
তাহলে আপনাকে অনেক কিছু জানতে হবে। সাধারণ জানলে হবেনা, বেশ ভাল মত এমনকি কিছু বিষয় এডভান্স জানতে হবে।
html, css, php, js এগুলো খুব ভাল মাত্রায় জানতে হবে। ডাটাবেজ জানতে হবে।
এটি বেশ সময়ের ব্যাপার।
আপনি কতটুকু কি জানেন সেটা বলুন। দেখুন অনলাইন থেকে প্রায় সব কিছু শেখা যায়, আবার অনলাইন থেকে বেসিক ছাড়া বাস্তব কাজে লাগানোর মত শেখা যায়না। আমার কথার অর্থ হচ্ছে, নিজে বুঝতে পারলে অনলাইনে যে টিউটোরিয়াল পাওয়া যায় তা থেকেই নিজ বুদ্ধিমত্তা দিয়া কাজে লাগানো যায়।
কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে অনলাইনের টিউটোরিয়াল গুলো অসম্পূর্ণ, এগুলো হাতে খড়ি পর্যন্ত। বাস্তব কাযে লাগানো পর্যন্ত পাওয়া যায়না। এবং অনেক কিছুর ব্যাখ্যা পাওয়া যায়না। যে কোড পাবেন তার অনেক কিছু আপনার কাছে কাজ করবেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy