1 Answers

বিষয়টি পোলারায়নের সাথে সম্পর্কিত। আয়নিক যৌগে ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে ও ক্যাটায়ন অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। এসব আকর্ষণ-বিকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসে। একে "পোলারায়ন" বলে। পোলারায়নের প্রভাবে, অ্যানায়ন হতে ক্যাটায়নে ইলেকট্রন মেঘের ক্ষণিক স্থানান্তর ঘটে, যা সে দৃশ্যমান আলো থেকে গ্রহণ করে এবং অবশিষ্ট শক্তিতে যৌগটি বর্ণযুক্ত হয়।  যে যৌগ অধিক বর্ণযুক্ত, সেটিতে অ্যানায়ন অধিক পোলারায়িত হয়। একই গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া যায়, অ্যানায়নের পোলারায়িত হওয়ার ক্ষমতা তত বেড়ে যায়। 17 নং গ্রুপে I এর অবস্থান Cl এর নিচে। এজন্য I, Cl অপেক্ষা অধিক পোলারায়িত হয়। তাই AgCl বর্ণহীন, কিন্তু AgI গাঢ় হলুদ। 

1934 views Answered

Related Questions

Next steps